Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • বিজেপির চতুর্থ তালিকায় চমক! বাদ গেলেন বিধায়ক, নতুন মুখে বাজি
রাজ্য

বিজেপির চতুর্থ তালিকায় চমক! বাদ গেলেন বিধায়ক, নতুন মুখে বাজি

bjp flags
Email :3

বিধানসভা ভোটের আগে প্রার্থী তালিকায় ফের চমক দিল বিজেপি। মঙ্গলবার সকালে দলের চতুর্থ তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকায় মোট ১৩টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলির মধ্যে রয়েছে সিতাই, মগরাহাট এবং গড়বেতা (BJP Candidate)।

এই তালিকায় বাগদা কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুরকে (BJP Candidate)। পাশাপাশি সদ্য দলে যোগ দেওয়া সন্তোষ পাঠককেও প্রার্থী করা হয়েছে। এতে বোঝা যাচ্ছে, নতুন মুখের উপরেই ভরসা রাখছে দল।

তালিকায় আরও কয়েকটি চমক রয়েছে। নাটাবাড়ি কেন্দ্র থেকে বাদ পড়েছেন বিদায়ী বিধায়ক মিহির গোস্বামী (BJP Candidate)। তাঁর জায়গায় প্রার্থী করা হয়েছে গিরিজাশঙ্কর রায়কে, যিনি সম্প্রতি দলে যোগ দিয়েছেন। চৌরঙ্গী কেন্দ্র থেকেও প্রার্থী করা হয়েছে সদ্য কংগ্রেস ছেড়ে আসা সন্তোষ পাঠককে। তালিকায় জায়গা পেয়েছেন প্রাক্তন পুলিশ আধিকারিক দেবাশিস ধর এবং সাংবাদিক মানব গুহও।

অন্যদিকে, ময়নাগুড়ি কেন্দ্রেও প্রার্থী বদল করেছে বিজেপি। আগে ওই কেন্দ্র থেকে কৌশিক রায়কে প্রার্থী করা হয়েছিল। কিন্তু নতুন তালিকায় তাঁর জায়গায় লালিম রায়কে প্রার্থী করা হয়েছে (BJP Candidate)।

এদিকে এখনও ৬টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করা বাকি রয়েছে। সেই নামগুলি নিয়ে দলের অন্দরে আলোচনা চলছে। ভোটের আগে বিজেপির এই প্রার্থী তালিকা নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts