গত পাঁচ বছর ধরে ‘শূন্য’ ফলের জন্য কটাক্ষের মুখে পড়তে হয়েছে বামফ্রন্টকে (WB Election)। সেই পরিস্থিতি বদলাতে এবার আবার সক্রিয় হচ্ছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। ছিয়াশি বছর বয়সেও তিনি মাঠে নেমে কর্মীদের উৎসাহ দিতে চাইছেন এবং গুরুত্বপূর্ণ আসনগুলিতে সভা করার পরিকল্পনা করেছেন (WB Election)।
দীর্ঘ সময় রাজ্যে ক্ষমতায় থাকার পর গত নির্বাচনে একটি আসনও পায়নি বামফ্রন্ট (WB Election)। সেই কারণেই বারবার শাসক দল তাদের ‘শূন্য’ বলে কটাক্ষ করেছে। আগামী বিধানসভা নির্বাচন বামেদের কাছে বড় চ্যালেঞ্জ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এ বার কংগ্রেসের সঙ্গে জোট হয়নি (WB Election)। আইএসএফের সঙ্গে কিছু আসনে সমঝোতা হলেও, কয়েকটি আসনে প্রার্থী ঘোষণা নিয়ে জটিলতা তৈরি হয়েছে। ফলে জোটের পরিস্থিতি এখনও পুরোপুরি পরিষ্কার নয়।
এই অবস্থায় যেসব আসনে লড়াইয়ের সম্ভাবনা বেশি, সেগুলিতে বিশেষ গুরুত্ব দিচ্ছে বামফ্রন্ট (WB Election)। সেই সব জায়গায় কর্মীদের সংগঠিত করতে এবং কৌশল ঠিক করতে বিমান বসুর অভিজ্ঞতাকে কাজে লাগানো হচ্ছে। জানা গিয়েছে, বিভিন্ন জায়গায় তিনি কর্মিসভা করবেন। বুধবার যাদবপুরে একটি কর্মিসভা করার কথা রয়েছে। সেখানে দলের একাধিক নেতা উপস্থিত থাকতে পারেন (WB Election)।
বাম নেতৃত্ব মনে করছে, অভিজ্ঞ নেতৃত্বের উপস্থিতি কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করবে। বয়স বাড়লেও এখনও বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেন বিমান বসু। মিছিলেও দেখা যায় তাঁকে। যদিও তিনি নিজেই জানিয়েছেন, আগের মতো দীর্ঘ সময় হাঁটা এখন আর সম্ভব হয় না। তবুও দলের প্রয়োজনে তিনি মাঠে নামতে প্রস্তুত।













