Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • গুজরাটের স্কুল-আদালতে বোমাতঙ্ক, মিলল বাংলা যোগ! গ্রেপ্তার সৌরভ, বাড়ছে রহস্য
রাজ্য

গুজরাটের স্কুল-আদালতে বোমাতঙ্ক, মিলল বাংলা যোগ! গ্রেপ্তার সৌরভ, বাড়ছে রহস্য

sourav areested threat
Email :2

গুজরাটের একাধিক আদালত ও স্কুলে বোমা রাখার হুমকি দিয়ে ইমেল পাঠানোর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বাংলার যুবক সৌরভ বিশ্বাসকে (Arrested)। আহমেদাবাদ পুলিশ তাকে গ্রেপ্তার করে নিজেদের হেফাজতে নিয়েছে। অভিযোগ, দেশের বিভিন্ন জায়গায় হুমকি ইমেল পাঠানোর ঘটনায় তার যোগ থাকতে পারে (Arrested)।

কিছু দিন আগে কলকাতা-সহ রাজ্যের একাধিক আদালত, পোস্ট অফিস এবং পাসপোর্ট অফিসে বোমাতঙ্ক ছড়ায়। একই দিনে, একই সময়ে একাধিক আদালতে হুমকি ইমেল পাঠানো হয় (Arrested)। ঘটনায় চরম আতঙ্ক তৈরি হয়। পরে সাংবাদিক বৈঠকে পুলিশ কমিশনার সুপ্রতীম সরকার জানান, সেই হুমকি ভুয়ো ছিল। কিন্তু তার পরের দিনও আসানসোল-সহ আরও কয়েকটি আদালতে একই ধরনের ইমেল আসে। কলকাতার পাসপোর্ট অফিস ও বিভিন্ন পোস্ট অফিসেও হুমকি পাঠানো হয় (Arrested)।

তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন, সেই সব ঘটনার সঙ্গেও সৌরভের কোনও যোগ রয়েছে কি না। আহমেদাবাদ পুলিশের দাবি, বিদেশের সার্ভার ব্যবহার করে গুজরাটে হুমকি ইমেল পাঠানো হয়েছিল (Arrested)। তদন্তে জানা গিয়েছে, পরিচয় গোপন রাখতে বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হয়। গুজরাটে অন্তত ৬টি আদালত ও এক ডজনের বেশি সরকারি ও বেসরকারি স্কুলে হুমকি মেল পাঠানোর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

পুলিশ সূত্রে খবর, অপরাধের ধরন প্রায় একই হওয়ায় বাংলার ঘটনাগুলির সঙ্গেও ধৃতের যোগ থাকতে পারে বলে সন্দেহ। এখন জেরায় আরও তথ্য মিলতে পারে বলে আশা তদন্তকারীদের। এক যুবকের পাঠানো ইমেল কীভাবে একাধিক রাজ্যে আতঙ্ক ছড়াল, তা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। ঘটনার পেছনে বড় কোনও উদ্দেশ্য ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts