Shopping cart

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • এক লহমায় বদলে গেল সব, বালিগঞ্জ স্টেশনে দাউ দাউ করে জ্বলে উঠল যুবকের দেহ
রাজ্য

এক লহমায় বদলে গেল সব, বালিগঞ্জ স্টেশনে দাউ দাউ করে জ্বলে উঠল যুবকের দেহ

bollygang station
Email :2

বালিগঞ্জ স্টেশনে (Bollygang Station) ভয়াবহ ঘটনা। বুধবার সন্ধ্যায় ওভারব্রিজ থেকে ট্রেনের উপর ঝাঁপ দেন এক যুবক। ট্রেনের মাথায় পড়ার সঙ্গে সঙ্গেই ওভারহেড বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে তাঁর শরীরে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে দাউদাউ করে জ্বলতে থাকে দেহ। ঘটনাস্থলে ছড়িয়ে পড়ে আতঙ্ক।

স্থানীয় দোকানদার ও প্রত্যক্ষদর্শীদের দাবি, সন্ধ্যা আনুমানিক ৭টা ২০ মিনিট নাগাদ বালিগঞ্জ স্টেশনের ওভারব্রিজ থেকে ঝাঁপ দেন ওই যুবক। সেই সময় একটি লোকাল ট্রেন স্টেশনে ঢুকছিল। ট্রেনের ছাদের উপর পড়ে যাওয়ার পরই ওভারহেড তারে ছুঁয়ে যায় তাঁর শরীর। তাতেই আগুন ধরে যায়।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন আরপিএফ ও জিআরপি-র আধিকারিকরা। কোনওমতে যুবককে উদ্ধার করা হয় (Bollygang Station)। তবে তাঁর নাম ও পরিচয় এখনও জানা যায়নি। শনাক্তকরণের চেষ্টা চলছে।

এই ঘটনার জেরে ব্যস্ত সন্ধ্যার সময়ে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। প্রায় আধ ঘণ্টা পরিষেবা ব্যাহত হয়। অফিস ফেরত যাত্রীদের চরম সমস্যায় পড়তে হয় (Bollygang Station)। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে ট্রেন চলাচল আবার শুরু হয়।

এক যাত্রী জানান, স্টেশনে ঢোকার পর হঠাৎ একটি বিকট শব্দ শোনা যায়। তখনই দেখা যায় ট্রেনের উপর একজন জ্বলছেন। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্টেশন জুড়ে। এই ঘটনায় যাত্রীদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts