Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • ভবানীপুর জিতলেই বদলে যাবে বাংলা! মঞ্চ থেকে বিস্ফোরক অমিত শাহ
রাজ্য

ভবানীপুর জিতলেই বদলে যাবে বাংলা! মঞ্চ থেকে বিস্ফোরক অমিত শাহ

amit shah
Email :3

কলকাতায় শুভেন্দু অধিকারীর মনোনয়ন জমা দেওয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। মঞ্চে মা কালীর ছবি দিয়ে তাঁকে স্বাগত জানান শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্যও। মঞ্চে উঠে অমিত শাহ (Amit Shah) জানান, চারটি কেন্দ্রের মনোনয়ন জমা দিতে তিনি এসেছেন, তবে বিশেষভাবে শুভেন্দু অধিকারীর জন্যই তাঁর এই উপস্থিতি।

হাজরার কর্মসূচি থেকে তিনি স্পষ্ট করে দেন, বাংলায় বিজেপির লক্ষ্য খুব বড়। তাঁর (Amit Shah) দাবি, এক একটি আসন জিতে বিজেপি ১৭০-র বেশি আসনে পৌঁছবে এবং তবেই রাজ্যে পরিবর্তন আসবে। পাশাপাশি তিনি বলেন, ভবানীপুরে জয় পেলেই এই পরিবর্তন আরও দ্রুত ঘটবে।

শুভেন্দু অধিকারীকে ভবানীপুরে প্রার্থী করার কারণও তুলে ধরেন অমিত শাহ (Amit Shah)। তিনি জানান, প্রথমে নন্দীগ্রাম থেকেই লড়াই করার পরিকল্পনা ছিল শুভেন্দুর। কিন্তু তাঁর পরামর্শেই ভবানীপুরে লড়ার সিদ্ধান্ত নেওয়া হয়। শাহের কথায়, শুধু নন্দীগ্রাম নয়, মুখ্যমন্ত্রীর নিজের এলাকায় গিয়ে তাঁকে হারানোই লক্ষ্য।

বাংলার রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আত্মবিশ্বাসী সুরে কথা বলেন তিনি। তাঁর দাবি, রাজ্যের মানুষ তৃণমূলকে বিদায় জানাতে প্রস্তুত। সারা বাংলার পরিবর্তনের জন্য ভবানীপুর থেকে শুভেন্দু অধিকারীকে বিপুল ভোটে জেতানোর আবেদন জানান তিনি।

মনোনয়ন জমা দেওয়ার সময় শুভেন্দু অধিকারীর আইনজীবীরা নির্ধারিত অর্থ জমা দেন। জানা গিয়েছে, তিনি ভবানীপুরের পাশাপাশি নন্দীগ্রাম থেকেও ভোটে লড়বেন। সব মিলিয়ে ভবানীপুরকে ঘিরে বিজেপির আক্রমণাত্মক প্রচার এবং বড় রাজনৈতিক কৌশলের ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠেছে। এখন দেখার, ভোটের ময়দানে এই আত্মবিশ্বাস কতটা ফল দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts