Shopping cart

TnewsTnews
  • Home
  • দেশ
  • মধ্যবিত্তের স্বস্তি! ফের অপরিবর্তিত রেপো রেট, ঋণের বোঝা বাড়ছে না
ব্যবসা

মধ্যবিত্তের স্বস্তি! ফের অপরিবর্তিত রেপো রেট, ঋণের বোঝা বাড়ছে না

RBI
Email :3

মধ্যবিত্তের জন্য সুখবর। ঋণের বোঝা এবার বাড়ছে না। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার মনিটারি পলিসি কমিটি রেপো রেট ফের ৫.২৫ শতাংশে অপরিবর্তিত রাখল (Repo Rate)। এই ঘোষণা দিয়েছেন আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা। রেপো রেট অপরিবর্তিত থাকায় সাধারণ মানুষের ইএমআই ও ব্যাঙ্ক সুদের হার বাড়বে না, যা মধ্যবিত্তের জন্য বড় স্বস্তি।

জানা গিয়েছে, দুই দিনের বৈঠকের পর মনিটারি পলিসি কমিটির ছয় সদস্য সর্বসম্মতিতে এই সিদ্ধান্ত নিয়েছেন। আন্তর্জাতিক পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে, মার্কিন-ইরানের দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার কিছু ঘণ্টার মধ্যেই আরবিআই এই ঘোষণা করল। যুদ্ধবিরতি ঘোষণার পর বৈশ্বিক বাজারের সঙ্গে ভারতের শেয়ার বাজারেও উন্নতি হয়েছে (Repo Rate)।

এর আগে গত বছরের অগাস্ট ও অক্টোবর মাসে এবং চলতি বছরের ফেব্রুয়ারিতেও রেপো রেট (Repo Rate) অপরিবর্তিত রাখা হয়েছিল।

প্রসঙ্গত, রিজার্ভ ব্যাঙ্ক যে হারে অন্য ব্যাঙ্ককে ঋণ দেয়, তাকে রেপো রেট বলা হয়। আর রিভার্স রেপো রেট হল সেই সুদের হার, যা রিজার্ভ ব্যাঙ্ক অন্য ব্যাঙ্ক থেকে ঋণ নেবে।

রেপো রেট বাড়লে ঋণের সুদের হার বাড়ে, ফলে গৃহ ঋণ, গাড়ি ঋণসহ ইএমআইও বাড়ে। আর রেপো রেট কমলে ঋণের ইএমআইও কমে যায়। তাই সাধারণ মানুষ ও মধ্যবিত্তের জন্য রেপো রেটের সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ।

Related Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts