টলিপাড়ায় আবারও উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে। বৃহস্পতিবার দুপুর থেকে নিখোঁজ পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। তারপর আর বাড়ি ফেরেননি। তাঁর সঙ্গে কোনওভাবেই যোগাযোগ করা যাচ্ছে না।
পরিচালকের স্ত্রী মৌপিয়া মুখোপাধ্যায় জানিয়েছেন, অনেক চেষ্টা করেও যোগাযোগ করতে না পেরে তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় থানায় যান (Utsav Mukherjee)। পরে রাতেও আবার থানায় গিয়ে খোঁজ নেন। পরিবারের পক্ষ থেকে আনন্দপুর থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে।
জানা গেছে, কিছুদিন আগে উৎসবের বাবা মারা গিয়েছেন। বর্তমানে তারা আনন্দপুর এলাকায় থাকেন। তবে উত্তর চব্বিশ পরগনার নিমতা এলাকায় তাদের একটি বাড়ি রয়েছে (Utsav Mukherjee)। সেই এলাকার একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কে টাকা তুলতে যাওয়ার জন্যই তিনি বেরিয়েছিলেন।
প্রতিবেদন লেখা পর্যন্ত প্রায় ষোলো ঘণ্টা পেরিয়ে গেলেও তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি (Utsav Mukherjee)।
স্ত্রীর কথায়, ওটিপি আসার কথা থাকায় নিজের মোবাইল ফোন বাড়িতে রেখে গিয়েছিলেন উৎসব (Utsav Mukherjee)। সঙ্গে নিয়েছিলেন তাঁর বাবার একটি পুরনো ফোন। বাড়ি থেকে বেরনোর কিছুক্ষণ পর সেই ফোনটিও বন্ধ হয়ে যায়। প্রথমে মনে করা হয়েছিল ফোনের চার্জ শেষ হয়ে গেছে।
এক প্রযোজকের বাড়িতে যাওয়ার কথাও ছিল তাঁর। কিন্তু পরে আর কোনও যোগাযোগ করা যায়নি। বাড়ি ফিরে না আসায় এবং ফোনে না পাওয়ায় তিনি থানায় যান। এরপরও কোনও খোঁজ না মেলায় আবার রাতেও থানায় যান তিনি।
উৎসবের সব বন্ধুদের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। কিন্তু কোথাও থেকে কোনও খবর পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, ফোনের শেষ অবস্থান উল্টোডাঙা স্টেশনের কাছে পাওয়া গেছে।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসেই বিয়ে হয়েছে উৎসব মুখোপাধ্যায়ের। টলিউডে তিনি একাধিক ছবির পরিচালনা এবং চিত্রনাট্য লেখার কাজ করেছেন। একটি জনপ্রিয় ছবির চিত্রনাট্যও তাঁর লেখা বলে জানা গেছে।
এই ঘটনায় পরিবারের উদ্বেগ বাড়ছে। পুলিশ সব দিক খতিয়ে দেখে তদন্ত চালাচ্ছে।










