অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল মৃত্যুকে (Rahul Banerjee Death) ঘিরে গোটা রাজ্যে শোকের আবহ তৈরি হয়েছে। রবিবার বিকেলে শুটিং করতে গিয়ে আচমকাই সমুদ্রে তলিয়ে যান তিনি। এই ঘটনার পর থেকেই টলিপাড়ায় শুরু হয়েছে তীব্র আলোচনা ও ক্ষোভ। মৃত্যুর চব্বিশ ঘণ্টার মধ্যেই অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন প্রযোজনা সংস্থার বিরুদ্ধে কড়া পদক্ষেপ এবং ক্ষতিপূরণের দাবি তোলে। কিন্তু এতদিন কেটে গেলেও সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থার তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি (Rahul Banerjee Death)।
এই ঘটনায় টলিপাড়ার শুটিংয়ের নিরাপত্তা নিয়েও বড় প্রশ্ন উঠেছে (Rahul Banerjee Death)। একাধিক তারকা পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন। সূত্রের খবর, এই পরিস্থিতিতে অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার প্রযোজনা সংস্থার বিরুদ্ধে এফআইআর দায়ের করতে চলেছেন। বুধবার বিকেলে তিনি থানায় যেতে পারেন বলে জানা গিয়েছে। অন্যদিকে আর্টিস্ট ফোরামের পক্ষ থেকেও আলাদা করে অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
গত কয়েক দিনে এই ঘটনা ঘিরে ইন্ডাস্ট্রির অন্দরে একাধিক বৈঠক হয়েছে (Rahul Banerjee Death)। প্রথমে একটি স্টুডিওতে বৈঠকের পরিকল্পনা থাকলেও তা ভেস্তে যায়। পরে বিভিন্ন জায়গায় আলোচনা চলতে থাকে। শেষ পর্যন্ত জানা গিয়েছে, শিল্পীদের একাংশ একজোট হয়ে প্রযোজনা সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
এই ঘটনার পর প্রযোজনা সংস্থার পুরনো কিছু কাজ নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে (Rahul Banerjee Death)। শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। অনেকেই মনে করছেন, সঠিক নিরাপত্তা ব্যবস্থা থাকলে এই দুর্ঘটনা এড়ানো যেত।
ইন্ডাস্ট্রির অন্দরে এখন একটাই দাবি, দ্রুত তদন্ত করে সত্য সামনে আনতে হবে। পাশাপাশি, ভবিষ্যতে এমন ঘটনা যাতে আর না ঘটে, তার জন্য কঠোর নিয়ম চালুর দাবি তুলছেন সবাই। পরিস্থিতি আরও জটিল হলে আগামী দিনে কর্মবিরতির মতো বড় পদক্ষেপও নেওয়া হতে পারে বলে ইঙ্গিত মিলছে।










