Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • ৪৩ বছরেই ইতি! সমুদ্রে নামার পর হঠাৎ কী হল রাহুলের
বিনোদন

৪৩ বছরেই ইতি! সমুদ্রে নামার পর হঠাৎ কী হল রাহুলের

rahul banerjee
Email :27

তরুণ অভিনেতার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমেছে টলিপাড়ায়। মাত্র তেতাল্লিশ বছর বয়সে চলে গেলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Banerjee)। তাঁর মৃত্যু এখনও মেনে নিতে পারছেন না সহকর্মী ও অনুরাগীরা। রবিবার দিঘার সমুদ্রে ঠিক কী ঘটেছিল, তা নিয়েই এখন নানা প্রশ্ন উঠছে।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এদিন তাঁর কোনও শুটিং ছিল না। শুটিংয়ের কাজেই বাইরে গিয়েছিলেন তিনি (Rahul Banerjee)। বিকেলের দিকে রাহুল এবং তাঁর দলের কয়েকজন সদস্য দিঘার সমুদ্রে নামেন। জানা গিয়েছে, জলে নামার আগে তিনি বুকে ব্যথা অনুভব করেছিলেন। তবুও তিনি কিছুটা গভীর জলে চলে যান।

এরপরই আচমকা তিনি জলে তলিয়ে যান বলে জানা যায়। উপস্থিত নুলিয়ারা দ্রুত তাঁকে উদ্ধার করেন। এরপর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

এই ঘটনায় মৃত্যুর সঠিক কারণ এখনও স্পষ্ট নয় (Rahul Banerjee)। চিকিৎসকেরা এখনই কিছু বলতে চাইছেন না। অন্যদিকে পুলিশও ঘটনার বিস্তারিত নিয়ে নিশ্চিতভাবে কিছু জানায়নি।

তবে সূত্রের খবর, ঘটনাটি তালসারিতে নয়, ওল্ড দিঘা এবং নিউ দিঘার মাঝামাঝি এলাকায় ঘটেছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।

এখন প্রশ্ন উঠছে, এটি কি নিছক দুর্ঘটনা, না কি হঠাৎ অসুস্থ হয়ে পড়ার কারণে এই ঘটনা ঘটেছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে তবেই পুরো বিষয়টি পরিষ্কার হবে বলে মনে করা হচ্ছে।

এই ঘটনায় শোকস্তব্ধ টলিপাড়া। তাঁর অসময়ে চলে যাওয়া নিয়ে এখনও স্তব্ধ সকলেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts