Shopping cart

TnewsTnews
  • Home
  • বিনোদন
  • আততায়ীর গুলিতে ঝাঁজরা পপ তারকা রিহানার বাড়ি! অল্পের জন্য বড় বিপদ এড়াল পরিবার
বিনোদন

আততায়ীর গুলিতে ঝাঁজরা পপ তারকা রিহানার বাড়ি! অল্পের জন্য বড় বিপদ এড়াল পরিবার

rihana
Email :1

লস অ্যাঞ্জেলসে পপ তারকা রিহানার বাড়িতে আচমকা গুলির ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে হলিউডে (Rihanna)। জানা গিয়েছে, এক মহিলা রাইফেল নিয়ে এসে রিহানার বাড়িতে একাধিক রাউন্ড গুলি চালায়। গুলির তীব্রতা এতটাই ছিল যে বাড়ির বাইরের দেওয়াল ভেদ করে কয়েকটি বুলেট ভিতর পর্যন্ত ঢুকে যায়। ঘটনার সময় রিহানা বাড়িতেই ছিলেন বলে জানা গিয়েছে। তবে তিনি এবং তাঁর সন্তানরা নিরাপদে রয়েছেন বলে পুলিশ জানিয়েছে (Rihanna)।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত আট মার্চ রবিবার দুপুর প্রায় সোয়া একটা নাগাদ এই ঘটনা ঘটে (Rihanna)। বেভারলি হিলসে অবস্থিত রিহানার বাড়ির সামনে একটি গাড়ি করে এসে দাঁড়ান পঁয়ত্রিশ বছর বয়সি এক মহিলা। তাঁর নাম ইভানা লিসেট অরটিজ। অভিযোগ, তিনি এ আর পনেরো ধরনের একটি রাইফেল ব্যবহার করে পপ গায়িকার বাড়ির দিকে একাধিকবার গুলি চালান। ঘটনাস্থল থেকে অস্ত্রের খোলও উদ্ধার করেছে পুলিশ।

ঘটনার সময় রিহানা (Rihanna) তাঁর সন্তানদের নিয়ে বাড়িতেই ছিলেন। যদিও এই হামলায় কেউ আহত হননি। পুলিশ জানিয়েছে, গায়িকা এবং তাঁর সন্তানরা সম্পূর্ণ নিরাপদে আছেন। তবুও ঘটনাটি প্রকাশ্যে আসার পর থেকেই হলিউডে তীব্র আলোড়ন তৈরি হয়েছে।

ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, ঘটনার পর থেকেই নিজের বাড়ির নিরাপত্তা আরও কড়া করেছেন রিহানা। সাময়িকভাবে নিজের বেশ কিছু কর্মসূচিও বাতিল করেছেন তিনি। বাড়িতে কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও কীভাবে এই হামলা ঘটল তা নিয়ে তিনি যথেষ্ট উদ্বিগ্ন। কেন তাঁর পরিবারকে লক্ষ্য করে গুলি চালানো হল, তা নিয়েও চিন্তায় রয়েছেন পপ তারকা।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় স্থানীয় পুলিশ। পরে গায়িকার বাড়ি থেকে প্রায় আট মাইল দূরে একটি সাদা রঙের গাড়ি উদ্ধার করা হয়। সেই গাড়িটি ছিল অভিযুক্ত মহিলার। সেখান থেকেই পঁয়ত্রিশ বছর বয়সি ইভানা লিসেট অরটিজকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত মহিলার বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ আনা হয়েছে। আদালত তাঁর বিরুদ্ধে বিপুল অঙ্কের জরিমানার নির্দেশও দিয়েছে। জানা গিয়েছে, ওই মহিলা ফ্লোরিডার অরল্যান্ডো থেকে লস অ্যাঞ্জেলসে এসেছিলেন। তবে কেন তিনি আচমকা রিহানার বাড়িতে গুলি চালালেন, তার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। এই ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে লস অ্যাঞ্জেলস পুলিশ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts