Shopping cart

TnewsTnews
  • Home
  • বিনোদন
  • ক্যাওড়াতলা মহাশ্মশানেই রাহুলকে চোখের জলে শেষ বিদায়!… মনে থাকবে অসম্পূর্ণ এই উপন্যাস
বিনোদন

ক্যাওড়াতলা মহাশ্মশানেই রাহুলকে চোখের জলে শেষ বিদায়!… মনে থাকবে অসম্পূর্ণ এই উপন্যাস

rahul banerjee 5
Email :6

টলিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Banerjee) আর নেই। মাত্র তেতাল্লিশ বছর বয়সেই সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন তিনি (Rahul Banerjee) । তাঁর অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার, সহকর্মী এবং অনুরাগীদের মধ্যে। ইতিমধ্যেই তাঁর দেহ নিয়ে আসা হয়েছে কেওড়াতলা মহাশ্মশানে। শেষবারের মতো তাঁকে দেখতে শ্মশানের বাইরে ভিড় উপচে পড়েছে। অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও সেখানে উপস্থিত হয়েছেন ।

ওড়িশার তালসারিতে একটি ধারাবাহিকের শুটিং করতে গিয়েই আচমকা এই দুর্ঘটনা ঘটে। হঠাৎ জলে তলিয়ে গিয়ে মৃত্যু হয় তাঁর। ‘চিরদিনই তুমি যে আমার’ ছবির এই অভিনেতার (Rahul Banerjee) এমন পরিণতি কেউই মেনে নিতে পারছেন না।

সোমবার দুপুরে তমলুকে তাঁর দেহের ময়নাতদন্ত সম্পন্ন হয় (Rahul Banerjee) । তারপরই গাড়িচালক এবং ধারাবাহিকের প্রোডাকশন টিমের সদস্যরা তাঁর দেহ কলকাতায় নিয়ে আসেন। বাড়িতে শেষবারের মতো নিয়ে যাওয়ার পর কেওড়াতলা মহাশ্মশানে আনা হয়।

তমলুক হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক রিপোর্ট অনুযায়ী জলে ডুবেই তাঁর মৃত্যু হয়েছে। তাঁর ফুসফুসে অস্বাভাবিক পরিমাণে বালি এবং নোনাজল পাওয়া গিয়েছে। শুধু ফুসফুস নয়, খাদ্যনালি, শ্বাসনালি এবং পাকস্থলীতেও বালি ঢুকে গিয়েছিল। রিপোর্টে আরও বলা হয়েছে, তাঁর ফুসফুস ফুলে প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছিল।

চিকিৎসকদের মতে, এই ধরনের অবস্থা সাধারণত তখনই হয়, যখন কেউ দীর্ঘ সময় জলের নিচে থাকে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, অন্তত এক ঘণ্টা জলের নিচে ছিলেন তিনি। এই তথ্য সামনে আসতেই ঘটনাকে ঘিরে আরও চাঞ্চল্য তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts