হাতে হাত রেখে একসঙ্গে চলার প্রতিশ্রুতি দিয়েছিলেন তাঁরা। কিন্তু সেই পথচলা আর শেষ পর্যন্ত পূর্ণ হল না। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক প্রয়াণে ভেঙে পড়েছে টলিপাড়া। শোকের এই কঠিন সময়ে পরিবারের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার (Rahul Banerjee Death)।
সোমবার কেওড়াতলা মহাশ্মশান থেকে স্বামীর অস্থি (Rahul Banerjee Death) হাতে বেরিয়ে আসার সময় প্রিয়াঙ্কার মুখে ছিল গভীর শোকের ছাপ। চোখেমুখে জমে থাকা কষ্ট স্পষ্ট। তবুও এই কঠিন সময়েও তাঁকে ঘিরে সোশ্যাল মাধ্যমে ট্রোল এবং কটাক্ষের ঘটনা সামনে এসেছে, যা নিয়ে ক্ষোভ বাড়ছে নানা মহলে।
এই পরিস্থিতিতে প্রিয়াঙ্কার পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রী জয়া আহসান। বর্তমানে তিনি বাংলাদেশে থাকলেও সেখান থেকেই রাহুলের স্মৃতিচারণায় আবেগঘন বার্তা দিয়েছেন (Rahul Banerjee Death)। তিনি জানিয়েছেন, রাহুলের সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা আজও তাঁর মনে গভীর ছাপ ফেলে রয়েছে। একটি ছবিতে একসঙ্গে কাজ করার সময় তিনি রাহুলের অভিনয় এবং ব্যক্তিত্বে মুগ্ধ হয়েছিলেন (Rahul Banerjee Death)।
জয়ার কথায়, রাহুল ছিলেন গভীর চিন্তার মানুষ এবং তাঁর শিল্পীসত্তা ছিল অত্যন্ত স্বচ্ছ ও অনন্য। অভিনয় থেকে লেখনী—সব ক্ষেত্রেই তাঁর নিজস্বতা ছিল আলাদা। তাই তাঁর এই হঠাৎ চলে যাওয়া মেনে নেওয়া কঠিন।
শুধু স্মৃতিচারণ নয়, প্রিয়াঙ্কার উদ্দেশেও বিশেষ বার্তা দিয়েছেন জয়া। তিনি বলেছেন, এই কঠিন সময়ে নিজেকে শক্ত রাখতে হবে এবং সন্তানকে আগলে রাখতে হবে। প্রিয়াঙ্কার জীবনের লড়াইয়ের কথাও তিনি তুলে ধরেছেন।
প্রসঙ্গত, রাহুল ও প্রিয়াঙ্কার সম্পর্কের মধ্যে বহু ওঠাপড়া থাকলেও তাঁদের ছেলে সহজকে ঘিরেই বারবার একসঙ্গে এসেছেন তাঁরা। দীর্ঘদিন আলাদা থাকার পর আবারও একই ছাদের তলায় ফিরেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সেই সম্পর্ককে ছিন্ন করে চলে গেলেন রাহুল।
এই আকস্মিক মৃত্যু শুধু এক পরিবারের নয়, পুরো ইন্ডাস্ট্রির জন্যই বড় ধাক্কা। শোকের মধ্যেই প্রিয়াঙ্কার পাশে দাঁড়ানো এবং তাঁকে শক্ত থাকার বার্তা দেওয়ায় জয়ার এই প্রতিক্রিয়া এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।










