Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • “রাহুল দা কোথায়?” হাসপাতালেই ভেঙে পড়লেন শ্বেতা, চোখে জল টলিউডে
বিনোদন

“রাহুল দা কোথায়?” হাসপাতালেই ভেঙে পড়লেন শ্বেতা, চোখে জল টলিউডে

rahul banerjee and sweta
Email :30

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Banerjee) মৃত্যুতে শোকস্তব্ধ টলিউড। এই আকস্মিক ঘটনা এখনও মেনে নিতে পারছেন না তাঁর সহকর্মীরা। বিশেষ করে অভিনেত্রী শ্বেতা মিশ্র যেন ভেঙে পড়েছেন সম্পূর্ণভাবে। দিঘার হাসপাতালে তাঁর একটি ভিডিও সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে তিনি বারবার জানতে চাইছেন, “রাহুল দা কোথায়?”

রবিবার বিকেলে তালসারির সমুদ্রে এই মর্মান্তিক ঘটনা ঘটে। প্রায় সাড়ে তিন ঘণ্টা পর জল থেকে উদ্ধার করা হয় রাহুলকে (Rahul Banerjee)। এরপর দিঘা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরে তাঁর দেহ কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। রাতেই ময়নাতদন্তের পর দেহ কলকাতায় নিয়ে আসা হবে বলে জানা গিয়েছে (Rahul Banerjee)।

একটি ছবির শুটিংয়ের জন্য তালসারিতে গিয়েছিলেন রাহুল (Rahul Banerjee) ও তাঁর টিম। সেই সময় শ্বেতা মিশ্রও সেখানে উপস্থিত ছিলেন। সূত্রের খবর, শুটিং শেষ হওয়ার পর রাহুল ও শ্বেতা সমুদ্রের দিকে গিয়েছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাহুল কোনও নৌকা থেকে পড়ে যাননি। হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। সেই সময় শ্বেতাই ইউনিটের অন্য সদস্যদের ডাকেন বলে জানা গিয়েছে।

হাসপাতালের সেই ভিডিওতে দেখা যাচ্ছে, শ্বেতা অত্যন্ত উদ্বিগ্ন অবস্থায় বসে আছেন। তাঁকে সামলানোই কঠিন হয়ে পড়েছে। তিনি বারবার বলছেন, “আমি আর রাহুল দা একটু আগেই শুটিং করছিলাম। আমি তো ঠিক আছি। রাহুল দা ঠিক আছে তো? আমি ওর সঙ্গে কথা বলব, আমাকে যেতে দিচ্ছে না কেন?”

এই ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। রাহুলের (Rahul Banerjee) বাড়ি বিজয়গড়ে একে একে পৌঁছে যাচ্ছেন সহ অভিনেতা ও অভিনেত্রীরা। পরিবারেও নেমে এসেছে শোকের ছায়া। প্রিয় অভিনেতার এই অকাল প্রয়াণে ভেঙে পড়েছেন তাঁর অনুরাগীরাও।

Related Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts