Shopping cart

TnewsTnews
  • Home
  • বিনোদন
  • ‘মিথ্যে গল্পে লাভ নেই’—রাহুলের মৃত্যু নিয়ে বিস্ফোরণ রুদ্রনীল ঘোষের
বিনোদন

‘মিথ্যে গল্পে লাভ নেই’—রাহুলের মৃত্যু নিয়ে বিস্ফোরণ রুদ্রনীল ঘোষের

rudranil and rahul
Email :2

দু’দিন আগেও শুটিংয়ে ব্যস্ত ছিলেন তিনি। কিন্তু আচমকাই সব থেমে গেল। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যু যেন আবারও মনে করিয়ে দিল জীবনের অনিশ্চয়তা। তালসারিতে শুটিং চলাকালীন সমুদ্রে ডুবে মৃত্যু হয় তাঁর। সোমবার কেওড়াতলা শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

তবে এই মৃত্যুকে ঘিরে একাধিক প্রশ্ন সামনে আসছে। শুটিং ইউনিটের সদস্যদের বয়ানে অসঙ্গতি ধরা পড়ছে বলেই অভিযোগ। পাশাপাশি সেটে পর্যাপ্ত নিরাপত্তা ছিল কি না, তা নিয়েও উঠছে বড় প্রশ্ন (Rudranil Ghosh)।

এই পরিস্থিতিতে সোশ্যাল মাধ্যমে বিস্ফোরক মন্তব্য করেছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)। তাঁর দাবি, নিরাপত্তার গাফিলতিতেই এই মৃত্যু হয়েছে। তিনি স্পষ্ট লিখেছেন, এই ঘটনা আড়াল করতে নানা গল্প তৈরি করা হচ্ছে, কিন্তু তাতে সত্যি চাপা পড়বে না।

এর আগেও তিনি (Rudranil Ghosh) সংবাদমাধ্যমে বলেন, ঘটনাকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করা উচিত নয়। সত্যিটা সামনে আসা প্রয়োজন। একইসঙ্গে তিনি আশঙ্কা প্রকাশ করেন, তদন্তের রিপোর্ট নিয়েও কারচুপি হতে পারে বলে।

শুটিংয়ের নিরাপত্তা প্রসঙ্গে সরব হয়েছেন আরও অনেকেই। অভিনেতা বাদশা মৈত্র জানান, কোনও জায়গায় বিপদের সম্ভাবনা থাকলে আগে থেকেই সতর্ক থাকা উচিত। কোথায় পর্যন্ত যাওয়া নিরাপদ, তা গোটা ইউনিটের জানা থাকা জরুরি।

অন্যদিকে, চৈতি ঘোষাল বলেন, আউটডোর শুটিংয়ে অনেক সময় নিয়ম ঠিকমতো মানা হয় না। তবে ঝুঁকি নিয়ে শট নেওয়ার সিদ্ধান্ত সম্পূর্ণভাবে শুটিং দলের উপর নির্ভর করে।

এই ঘটনার পর ইতিমধ্যেই একাধিক শিল্পী নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছেন। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে, ফুসফুসে নোনা জল ঢুকে যাওয়ার ফলে দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে অভিনেতার।

এদিকে, সর্বভারতীয় চলচ্চিত্র সংগঠনের পক্ষ থেকে প্রযোজনা সংস্থাকে কালো তালিকাভুক্ত করার দাবি উঠেছে। পাশাপাশি মৃতের পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানানো হয়েছে।

সব মিলিয়ে, এই মৃত্যুর পর টলিপাড়ায় শোকের পাশাপাশি তৈরি হয়েছে একাধিক প্রশ্ন ও বিতর্ক, যার উত্তর খুঁজছে সকলেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts