টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Banerjee) মৃত্যুকে ঘিরে এবার সরাসরি আইনি লড়াই শুরু হল। শনিবার দুপুরে একাধিক তারকাকে সঙ্গে নিয়ে রিজেন্ট পার্ক থানায় পৌঁছান তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা সরকার। তাঁর সঙ্গে ছিলেন ইন্ডাস্ট্রির একাধিক পরিচিত মুখ। অভিযুক্ত প্রযোজনা সংস্থার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।
গত ঊনত্রিশ মার্চ তালসারিতে একটি ধারাবাহিকের শুটিং চলাকালীন সমুদ্রের জলে ডুবে মৃত্যু হয় রাহুলের। প্রথমে এটিকে দুর্ঘটনা বলা হলেও, ধীরে ধীরে সামনে আসছে নানা প্রশ্ন (Rahul Banerjee)। অভিযোগ উঠেছে, সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থা নাকি প্রয়োজনীয় অনুমতি ছাড়াই ওই বিপজ্জনক এলাকায় শুটিং করছিল। পাশাপাশি শুটিংয়ের সময় যথাযথ নিরাপত্তা ব্যবস্থা ছিল না বলেও অভিযোগ।
শনিবার দুপুরে থানায় পৌঁছে স্বামীর মৃত্যুর বিচার চেয়ে অভিযোগ দায়ের করেন প্রিয়াঙ্কা সরকার (Rahul Banerjee)। তাঁর এই কঠিন সময়ে ইন্ডাস্ট্রির সিনিয়র অভিনেতারাও পাশে দাঁড়ান। তাঁরা স্পষ্ট জানিয়ে দেন, এই মৃত্যুর প্রকৃত কারণ সামনে না আসা পর্যন্ত এবং দায়ীদের শাস্তি না হওয়া পর্যন্ত এই লড়াই চলবে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অনুমতি ছাড়া শুটিং করার অভিযোগ প্রমাণিত হলে প্রযোজনা সংস্থার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে। কেন বিপজ্জনক জায়গায় প্রয়োজনীয় সুরক্ষা ছাড়া শুটিং করা হল, সেই প্রশ্ন এখন সামনে এসেছে (Rahul Banerjee)।
রাহুলের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে টলিপাড়ায়। তাঁর মৃত্যুর বিচার চেয়ে সরব হয়েছেন অনেকে। এখন সকলের নজর পুলিশের তদন্তের দিকে। এই ঘটনার পিছনে ঠিক কী কারণ রয়েছে, তার উত্তর খুঁজছে গোটা ইন্ডাস্ট্রি।











