Shopping cart

TnewsTnews
  • Home
  • বিনোদন
  • মুক্তির আগেই বড় ধাক্কা! শাহিদের ‘ও রোমিও’তে সেন্সরের কাঁচি
বিনোদন

মুক্তির আগেই বড় ধাক্কা! শাহিদের ‘ও রোমিও’তে সেন্সরের কাঁচি

o romeo
Email :3

শুরু থেকেই বিতর্কে শাহিদ কাপুরের (Shahid Kapoor) নতুন ছবি ‘ও রোমিও’। ‘কবীর সিং’-এর পর এই ছবিতে একেবারে অন্য রূপে দেখা যাবে তাঁকে। প্রথম ঝলক প্রকাশ্যে আসতেই চর্চা শুরু হয়েছিল। তার পরেই সামনে আসে আইনি জটিলতা। মুম্বইয়ের একসময়কার কুখ্যাত গ্যাংস্টার হুসেন উস্তারার কন্যা শানোবার শেখ ছবির বিষয়বস্তু নিয়ে আপত্তি জানান এবং মুক্তি আটকাতে আদালতের দ্বারস্থ হন (Shahid Kapoor)।

এই আবহেই ছবিতে সেন্সর বোর্ডের কাঁচি পড়ল। বলিউড সূত্রে খবর, ছবিকে ‘এ’ সার্টিফিকেট দেওয়া হয়েছে। ছাড়পত্রের আগে বেশ কয়েকটি সংলাপ মিউট করার নির্দেশ দেওয়া হয়। এক নারী চরিত্রকে সম্বোধনের ক্ষেত্রে ‘আইটেম’ শব্দ বদলে ‘কুমারী’ করা হয়েছে। রক্তাক্ত ও হিংসাত্মক কিছু দৃশ্যের দৈর্ঘ্য কমানো হয়েছে। এক নারী চরিত্রকে চড় মারার দৃশ্য এবং গলা কাটার একটি ক্লোজ-আপ শট প্রায় ২০ শতাংশ কমিয়ে তিন সেকেন্ডে নামানো হয়েছে। এক নারীর মুখে রক্ত পড়ার দৃশ্যেও আপত্তি জানিয়েছে সেন্সর বোর্ড। তবে শাহিদ ও তৃপ্তির রোম্যান্টিক বা অন্তরঙ্গ দৃশ্যে কোনও কাটছাঁট হয়নি।

সব কাটছাঁটের পর বিশাল ভরদ্বাজ পরিচালিত এই ছবির মোট দৈর্ঘ্য হয়েছে ১৭৮.৪১ মিনিট, অর্থাৎ প্রায় তিন ঘণ্টা।

ছবিটি নিয়ে বিতর্কের মূল কারণ এর গল্প। শোনা যাচ্ছে, নব্বইয়ের দশকের অন্ধকার জগতের গ্যাংস্টার হুসেন উস্তারার জীবন থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে এই ছবি। যার সঙ্গে দাউদ ইব্রাহিমের তীব্র শত্রুতা ছিল বলে গুঞ্জন। মুম্বইয়ের আন্ডারওয়ার্ল্ডে উত্থানের গল্পই নাকি শাহিদের (Shahid Kapoor) চরিত্রের মাধ্যমে দেখানো হয়েছে। আরও শোনা যাচ্ছে, স্বপ্নাদিদি, দাউদ এবং হুসেন উস্তারার ত্রিকোণ সম্পর্ক নিয়েও ছবিতে ইঙ্গিত রয়েছে। এই কারণেই শানোবার শেখ অভিযোগ করেছেন, তাঁর বাবার ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে এবং এমন কোনও সম্পর্ক বাস্তবে ছিল না।

সব বিতর্ক ও আইনি টানাপোড়েনের মধ্যেই আগামী ১৩ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে ‘ও রোমিও’। এখন দেখার, বিতর্কের আগুন পেরিয়ে বক্স অফিসে কতটা সাড়া ফেলে শাহিদের এই ছবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts