Shopping cart

TnewsTnews
  • Home
  • বিনোদন
  • ‘ঘরে ঢুকে হত্যা করব’— রণবীরের সংলাপে শিউরে উঠল নেটদুনিয়া
বিনোদন

‘ঘরে ঢুকে হত্যা করব’— রণবীরের সংলাপে শিউরে উঠল নেটদুনিয়া

dhurandhar w
Email :2

মঙ্গলবার ঠিক দুপুর ১২টা ১২ মিনিটে কথা মতোই মুক্তি পেল ‘ধুরন্ধর ২’-এর টিজার (Dhurandhar 2)। সাম্প্রতিক সময়ে বক্স অফিসে বিপুল সাফল্য পাওয়া এই ছবির সিক্যুয়েলের টিজার সামনে আসতেই রণবীরের অনুরাগীদের মধ্যে ফের উত্তেজনার ঝড় উঠেছে। বলা যায়, আবারও ‘ধুরন্ধর’ (Dhurandhar 2) জ্বরে কাবু দর্শক।

টিজারের শুরুতেই চোখে পড়ে রক্ত আর ক্ষতবিক্ষত দেহের ভয়ংকর দৃশ্য। তারপর গোটা টিজার জুড়ে দু’টি আলাদা লুকে দেখা যায় রণবীরকে (Dhurandhar 2)। কখনও তাঁর হাতে বন্দুক, কখনও কাউকে লক্ষ্য করে গুলি ছোড়া, আবার কখনও শূন্যে গুলি চালিয়ে পর্দার ‘হামজা’ যেন দর্শকের হৃদস্পন্দন বাড়িয়ে দেয়। মারকাটারি অ্যাকশন দৃশ্যের সঙ্গে মানানসই আবহসঙ্গীত টিজারের ভয়ংকর আবহ আরও জোরালো করেছে।

রণবীরের দু’টি ভিন্ন লুক দেখে স্পষ্ট, সিক্যুয়েলে (Dhurandhar 2) এই চরিত্রে নতুন কোনও মোড় থাকতে চলেছে। তবে সব কিছুর মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছে টিজারের শেষ সংলাপ। রণবীরকে বলতে শোনা যায়, “এটা নতুন হিন্দুস্থান, ঘরে ঢুকে হত্যা করতেও পিছপা হবে না।” এই সংলাপেই যেন ধরা পড়ে সিক্যুয়েলের নাম ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর আসল অর্থ (Dhurandhar 2)। ছবিতে এই প্রতিশোধের গল্প কতটা ভয়ংকর হয়ে উঠবে, তা বোঝা যাবে মুক্তির পরেই।

আগামী ১৯ মার্চ বড়পর্দায় মুক্তি পেতে চলেছে ‘ধুরন্ধর’-এর সিক্যুয়েল ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। টিজার প্রকাশের আগেই এ দিন একটি পোস্টার শেয়ার করেছিলেন রণবীর। সেই পোস্টারে রক্তে ভেজা হামজাকে দেখে দর্শকরা আন্দাজ করেছিলেন, সিক্যুয়েলে থাকছে টানটান উত্তেজনা আর ভয়ংকর অ্যাকশন। আপাতত টিজার মুক্তি পাওয়ায় খানিকটা তৃপ্ত অনুরাগীরা।

উল্লেখ্য, এই ছবি হিন্দির পাশাপাশি তামিল, তেলুগু, কন্নড় এবং মালয়লম ভাষাতেও মুক্তি পাবে।

Related Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts