Shopping cart

TnewsTnews
  • Home
  • বিনোদন
  • হৃদরোগে আক্রান্ত আশা ভোঁসলে, আইসিইউতে ভর্তি ঘিরে উদ্বেগ
বিনোদন

হৃদরোগে আক্রান্ত আশা ভোঁসলে, আইসিইউতে ভর্তি ঘিরে উদ্বেগ

asha bhosle
Email :4

বিনোদন জগতে ফের উদ্বেগের খবর। কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে (Asha Bhosle) গুরুতর অসুস্থ হয়ে মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। জানা গেছে, হৃদরোগে আক্রান্ত হওয়ার পর দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় (Asha Bhosle)।

বর্তমানে তাঁকে জরুরি বিভাগে রাখা হয়েছে এবং চিকিৎসকেরা কড়া নজরদারিতে রেখেছেন। সূত্রের খবর, তাঁর (Asha Bhosle) শারীরিক অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক। চিকিৎসকদের একটি বিশেষ দল তাঁর চিকিৎসা চালাচ্ছেন।

পরিবার সূত্রে জানা গেছে, বাড়িতে থাকাকালীন হঠাৎ শরীর খারাপের কথা জানান তিনি। মাথা যন্ত্রণা এবং অস্বস্তি অনুভব করার কিছুক্ষণের মধ্যেই তাঁর অবস্থা খারাপ হয়ে যায় (Asha Bhosle)। দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় এবং আইসিইউতে স্থানান্তর করা হয়।

এই খবর প্রকাশ্যে আসতেই দেশজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। অসংখ্য ভক্ত তাঁর দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছেন।

উল্লেখ্য, এর আগেও একবার সমাজমাধ্যমে তাঁর মৃত্যু নিয়ে গুজব ছড়িয়েছিল, যা পরে সম্পূর্ণ মিথ্যা বলে প্রমাণিত হয়। সেই ঘটনার পর এবার তাঁর অসুস্থতার খবর সামনে আসতেই ভক্তদের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে। এখন সকলেই তাঁর দ্রুত আরোগ্যের অপেক্ষায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts