Shopping cart

TnewsTnews
  • Home
  • বিনোদন
  • ‘ডিজিটাল ডিটক্স’-এ যাচ্ছেন রহমান! রামায়ণের সুরে ডুব দিলেন অস্কারজয়ী সুরকার
বিনোদন

‘ডিজিটাল ডিটক্স’-এ যাচ্ছেন রহমান! রামায়ণের সুরে ডুব দিলেন অস্কারজয়ী সুরকার

ar rahman
Email :6

মুসলিম ধর্মাবলম্বী হওয়ার কারণে বলিউডে দীর্ঘ আট বছর কাজ পাননি—এমন মন্তব্য করে সম্প্রতি বিতর্কে জড়িয়েছিলেন কিংবদন্তি সুরকার এ আর রহমান (AR Rahman)। তাঁর এই বক্তব্য ঘিরে বিনোদন জগতে জোর আলোচনা শুরু হয়। নেটদুনিয়াতেও শুরু হয় তর্ক-বিতর্ক। বহু তারকাও তাঁর দাবিকে মানতে চাননি। বিষয়টি নিয়ে বেশ জলঘোলা হয়।

এই পরিস্থিতির মধ্যেই সোশাল মিডিয়া থেকে কিছুদিনের জন্য সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন রহমান (AR Rahman)। সম্প্রতি চেন্নাইয়ে এক লাইভ কনসার্টে মঞ্চ থেকেই তিনি জানান, আপাতত ‘ডিজিটাল ডিটক্স’-এ যেতে চান। তাঁর কথায়, সামনে বড় কাজ রয়েছে, তাই মনোযোগ ধরে রাখতে এই সিদ্ধান্ত।

জানা গিয়েছে, ২০২৬ সালের মার্চ মাস থেকে শুরু হবে এক বড় ছবির প্রচার। সেই ছবির সঙ্গীতের দায়িত্বে রয়েছেন এ আর রহমান (AR Rahman)। তাঁর সঙ্গে কাজ করছেন অস্কারজয়ী সুরকার হ্যান্স জিমার। ফলে এই প্রজেক্টকে ঘিরে প্রত্যাশা তুঙ্গে। রহমান জানিয়েছেন, আগামী চল্লিশ সপ্তাহ তিনি সোশাল মিডিয়া থেকে দূরে থাকবেন, যাতে কোনও নেতিবাচক মন্তব্য বা বিতর্ক তাঁর কাজে প্রভাব না ফেলে।

উল্লেখ্য, পরিচালক নীতেশ তিওয়ারি-র ‘রামায়ণ’ ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন রহমান (AR Rahman)। এই ছবিতে রামের চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর, সীতার ভূমিকায় সাই পল্লবী এবং রাবণের চরিত্রে যশ। এছাড়াও রয়েছেন সানি দেওল-সহ একাধিক অভিনেতা।

সব মিলিয়ে বড় দায়িত্ব কাঁধে নিয়েই আপাতত নিজেকে গুটিয়ে নিচ্ছেন এ আর রহমান। অনেকেই মনে করছেন, এই সময়টা তিনি পুরোপুরি সঙ্গীত সাধনায় ব্যয় করতে চান। সোশাল মিডিয়া থেকে দূরে থেকে নতুন চমক নিয়ে ফিরবেন কিনা, এখন সেই অপেক্ষাতেই রয়েছেন তাঁর অনুরাগীরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts