Shopping cart

TnewsTnews
  • Home
  • বিনোদন
  • “স্যানিটারি ন্যাপকিনও দেখল পুলিশ!” বিস্ফোরক অভিযোগে তোলপাড়, কী বললেন মুখ্যমন্ত্রী
বিনোদন

“স্যানিটারি ন্যাপকিনও দেখল পুলিশ!” বিস্ফোরক অভিযোগে তোলপাড়, কী বললেন মুখ্যমন্ত্রী

mamata sreemoyee
Email :2

ভোটের মুখে নাকা চেকিংকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হল। রাস্তায় চেকিংয়ের নামে সাধারণ মানুষকে হেনস্তা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে বহুবার । এবার একই অভিযোগ তুললেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। তাঁর দাবি, পুলিশ গাড়ি থামিয়ে তাঁর ব্যক্তিগত জিনিসপত্র পর্যন্ত খুঁটিয়ে দেখেছে, যা অত্যন্ত অসম্মানজনক।

অভিনেত্রীর অভিযোগ সামনে আসতেই বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রবিবার এক জনসভা থেকে তিনি বলেন, চেকিংয়ের নামে মহিলাদের ব্যাগ খুলে ব্যক্তিগত জিনিস দেখানো অত্যন্ত অপমানজনক। এমন ঘটনা কোনওভাবেই মেনে নেওয়া যায় না (Mamata Banerjee)।

শ্রীময়ী জানান, শুটিং সেরে ফেরার পথে টলিগঞ্জ এলাকায় তাঁর গাড়ি থামানো হয়। তিনি পুলিশকে জানান, তাঁর গাড়িতে কোনও বেআইনি জিনিস নেই। কিন্তু তবুও চেকিং করা হয়। তাঁর ব্যাগ খুলে দেখা হয়, যেখানে মেকআপের জিনিস, ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী এবং স্যানিটারি ন্যাপকিন পর্যন্ত ছিল। তিনি আরও অভিযোগ করেন, শরীর খারাপের কথা জানালেও তাঁকে গুরুত্ব দেওয়া হয়নি, বরং উল্টে কটাক্ষ করা হয়েছে।

অভিনেত্রীর প্রশ্ন, যদি তল্লাশি করতেই হয়, তবে মহিলা পুলিশ কোথায়? কেন এইভাবে ব্যক্তিগত জিনিসপত্র খতিয়ে দেখা হল? তাঁর এই অভিজ্ঞতার কথা তিনি সামাজিক মাধ্যমে একটি ভিডিও করে তুলে ধরেন, যা দ্রুত ছড়িয়ে পড়ে।

এর আগে একই ধরনের অভিযোগ করেছিলেন অভিনেতা অরিত্র দত্তবণিক। তাঁর পোস্টও ব্যাপক আলোড়ন তুলেছিল। এবার শ্রীময়ীর অভিযোগে ফের সেই বিতর্ক সামনে এল।

মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) এদিন আরও বলেন, তাঁর কাছে খবর এসেছে, অভিনেতা কাঞ্চন মল্লিক-এর স্ত্রীকেও একইভাবে হেনস্তা করা হয়েছে। তিনি অভিযোগ করেন, নির্বাচনের নামে অতিরিক্ত কড়াকড়ি চালিয়ে সাধারণ মানুষকে সমস্যায় ফেলা হচ্ছে। তাঁর কথায়, এই ধরনের আচরণের জবাব মানুষ ভোটের মাধ্যমে দেবে।

ভোটের আগে এই ঘটনা নতুন করে প্রশ্ন তুলেছে, নিরাপত্তার নামে কি সাধারণ মানুষের মর্যাদা লঙ্ঘিত হচ্ছে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts