Shopping cart

TnewsTnews
  • Home
  • বিদেশ
  • যুদ্ধ থামছে না! পশ্চিম এশিয়ায় প্রাণ হারালেন ভারতীয়রা, বাড়ছে আতঙ্ক
বিদেশ

যুদ্ধ থামছে না! পশ্চিম এশিয়ায় প্রাণ হারালেন ভারতীয়রা, বাড়ছে আতঙ্ক

iran war
Email :2

পশ্চিম এশিয়ায় চলা যুদ্ধ এখনই থামার কোনও লক্ষণ নেই। পরিস্থিতি আরও জটিল হচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে। এই সংঘর্ষে সাধারণ মানুষের মতোই ক্ষতিগ্রস্ত হচ্ছেন বিদেশে থাকা ভারতীয়রাও (Iran War)। বিদেশমন্ত্রক জানিয়েছে, এখনও পর্যন্ত এই যুদ্ধে আটজন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। এছাড়াও একজন এখনও নিখোঁজ রয়েছেন (Iran War)।

নয়াদিল্লিতে এক বৈঠকে বিদেশমন্ত্রকের এক আধিকারিক জানান, এই ঘটনা অত্যন্ত দুঃখজনক। সম্প্রতি কুয়েতে একটি হামলায় এক ভারতীয়ের মৃত্যু হয়েছে। যদিও কীভাবে ওই মৃত্যু হয়েছে, তা নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। মৃত ব্যক্তির পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে এবং দ্রুত তাঁর দেহ দেশে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে (Iran War)।

এর আগে জানানো হয়েছিল, ছয়জন ভারতীয়ের মৃত্যু হয়েছে এবং একজন নিখোঁজ রয়েছেন। কিন্তু এখন সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আটে। সৌদি আরব থেকেও এক ভারতীয়র মৃত্যুর খবর সামনে এসেছে।

এই পরিস্থিতিতে বিদেশমন্ত্রক জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত প্রায় সাড়ে পাঁচ লক্ষ মানুষ ভারতে ফিরে এসেছেন। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে এবং দ্রুত শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা চলছে (Iran War)।

এদিকে দেশের প্রধানমন্ত্রীও এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সম্প্রতি সৌদি আরবের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলে তিনি পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। সমুদ্রপথে স্বাভাবিক চলাচল বজায় রাখা এবং হামলার বিরুদ্ধে কড়া অবস্থান নেওয়ার কথা তিনি জানান।

বর্তমানে যুদ্ধের পরিস্থিতি কী দিকে এগোবে, তা নিয়ে উদ্বেগ বাড়ছে। সাধারণ মানুষের পাশাপাশি বিদেশে থাকা ভারতীয়দের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts