Shopping cart

TnewsTnews
  • Home
  • বিদেশ
  • সুপ্রিম কোর্ট ট্রাম্পের আন্তর্জাতিক শুল্ক বাতিল, প্রেসিডেন্ট ক্ষুব্ধ
বিদেশ

সুপ্রিম কোর্ট ট্রাম্পের আন্তর্জাতিক শুল্ক বাতিল, প্রেসিডেন্ট ক্ষুব্ধ

donald trump aaa
Email :2

শুক্রবার মার্কিন সুপ্রিম কোর্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) আন্তর্জাতিক শুল্ক প্রস্তাব বাতিল করেছে। এই রায়ের পরই ট্রাম্প ক্ষুব্ধ হয়ে ঘোষণা করেছেন, তিনি অন্য উপায়ে বাণিজ্য নীতি প্রণয়ন করবেন এবং বিকল্প হিসেবে ১০ শতাংশ শুল্ক আরোপ করবেন। সাধারণ শুল্কের পাশাপাশি ১০ শতাংশ শুল্ক আরোপের নির্দেশিকায় স্বাক্ষর করবেন বলে জানিয়েছেন তিনি।

ট্রাম্প (Donald Trump) রায়কে ‘অত্যন্ত হতাশাজনক’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি সাফ বলেছেন, সুপ্রিম কোর্টের এই রায় ভুল এবং শক্তিশালী বিকল্প রয়েছে। ট্রাম্প বলেন, দেশের স্বার্থে যা সঠিক তা করার সাহস আদালতের নেই। তিনি আরও অভিযোগ করেছেন, বছরের পর বছর ধরে অন্যান্য দেশ আমেরিকার টাকা লুঠ করছে, কিন্তু সেই আনন্দ দীর্ঘস্থায়ী হবে না।

প্রেসিডেন্ট ট্রাম্প (Donald Trump) দাবি করেছেন, সুপ্রিম কোর্ট বিদেশি স্বার্থ বা রাজনৈতিক প্রভাবের কারণে এই রায় দিয়েছে। তিনি আরও জানান, রাষ্ট্রপতি হিসেবে তাঁর কাছে এমন ক্ষমতা রয়েছে যা শুল্কের চেয়ে বেশি শক্তিশালী, তবে আদালতের সিদ্ধান্তকে প্রভাবিত করার কোনো চেষ্টা তিনি করেননি।

সুপ্রিম কোর্ট ‘আন্তর্জাতিক আমদানি শুল্ক’কে বেআইনি ঘোষণা করেছে। প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন নয় বিচারপতির বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দিয়েছে। এই রায়ের ফলে ট্রাম্প সরকারকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও আমদানিকারীদের বিপুল অর্থ ফেরত দিতে হতে পারে। প্রধান বিচারপতি রবার্টস বলেছেন, “আইইইপিএ মার্কিন প্রেসিডেন্টকে একা এমন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেয় না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts