Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • হরমুজ প্রণালী ঘিরে চরম উত্তেজনা! যুদ্ধের মাঝেই বড় পদক্ষেপ আমেরিকার, ট্রাম্পের বিস্ফোরক দাবি
বিদেশ

হরমুজ প্রণালী ঘিরে চরম উত্তেজনা! যুদ্ধের মাঝেই বড় পদক্ষেপ আমেরিকার, ট্রাম্পের বিস্ফোরক দাবি

donald trumpp
Email :2

ইরান-আমেরিকা সংঘাতের মাঝেই হরমুজ প্রণালী ঘিরে নতুন করে উত্তেজনা ছড়াল (Hormuz strait)। শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হরমুজ প্রণালী (Hormuz strait) পরিষ্কার করার কাজ শুরু করেছে আমেরিকা। তাঁর দাবি, বিশ্বজুড়ে বিভিন্ন দেশের সুবিধার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এই পরিস্থিতির মধ্যেই খবর সামনে এসেছে, মার্কিন নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ ইতিমধ্যেই হরমুজ প্রণালী (Hormuz strait) অতিক্রম করেছে। যুদ্ধ শুরুর পর এই প্রথম এমন ঘটনা ঘটল বলে জানা গিয়েছে। মার্কিন প্রশাসনের দাবি, কোনও বাধা ছাড়াই এই অভিযান সম্পন্ন হয়েছে।

ইসলামাবাদে ইরান ও আমেরিকার মধ্যে শান্তি আলোচনার মাঝেই ট্রাম্প আরও দাবি করেন, যুদ্ধে ইরান বড়সড় ক্ষতির মুখে পড়েছে। তাঁর বক্তব্য, ইরানের সামরিক শক্তি, মিসাইল এবং ড্রোন ব্যবস্থা প্রায় ধ্বংস হয়ে গিয়েছে। এমনকি ইরানের একাধিক মাইন পাতা জাহাজও ধ্বংস করা হয়েছে বলে দাবি তাঁর (Hormuz strait)।

হরমুজ প্রণালী পরিষ্কারের প্রসঙ্গে ট্রাম্প বলেন, বিশ্বের বহু দেশ এই পথের উপর নির্ভরশীল হলেও তারা নিজেরা এই কাজ করার সাহস দেখায়নি। তাই আমেরিকাই উদ্যোগ নিয়েছে বলে জানান তিনি।

অন্যদিকে, মার্কিন সামরিক সূত্রে জানা গিয়েছে, হরমুজ প্রণালীতে ইরানের পাতা সামুদ্রিক মাইন সরানোর প্রস্তুতি শুরু হয়েছে। এই অভিযানে অংশ নিয়েছে মার্কিন নৌবাহিনীর উন্নত যুদ্ধজাহাজ। এর মূল লক্ষ্য, এই গুরুত্বপূর্ণ জলপথকে সম্পূর্ণ নিরাপদ করা।

তবে এই পরিস্থিতিতে ইরান পাল্টা দাবি করেছে, কোনও মার্কিন যুদ্ধজাহাজ তাদের নিয়ন্ত্রিত এলাকায় ঢোকেনি। পাশাপাশি, ইরান আগেই জানিয়েছিল যে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতের আগে অনুমতি নিতে হবে। অনুমতি ছাড়া কোনও জাহাজ প্রবেশ করলে তা ধ্বংস করা হবে বলেও সতর্ক করা হয়েছিল।

উল্লেখ্য, ফেব্রুয়ারির শেষ থেকে শুরু হওয়া এই সংঘাতে হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে গিয়েছিল। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহণ পথ হওয়ায় এই পরিস্থিতি আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ তৈরি করেছে। যুদ্ধবিরতি হলেও এখনও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts