Shopping cart

TnewsTnews
  • Home
  • বিদেশ
  • আমেরিকা-ইরান মুখোমুখি বৈঠক? মধ্যস্থতায় পাকিস্তান, ইসলামাবাদে সম্ভাব্য কূটনৈতিক তৎপরতা ঘিরে জোর জল্পনা
বিদেশ

আমেরিকা-ইরান মুখোমুখি বৈঠক? মধ্যস্থতায় পাকিস্তান, ইসলামাবাদে সম্ভাব্য কূটনৈতিক তৎপরতা ঘিরে জোর জল্পনা

donald trump 5
Email :2

মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা কি এবার কমতে চলেছে (Middle East Crisis)? এই প্রশ্নের মধ্যেই নতুন করে সামনে এসেছে সম্ভাব্য আলোচনার ইঙ্গিত। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ বাড়ছে এবং চলতি সপ্তাহেই ইসলামাবাদে (Middle East Crisis) একটি গুরুত্বপূর্ণ বৈঠক হতে পারে। যদিও এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও পক্ষই এই বৈঠকের কথা নিশ্চিত করেনি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি সংঘাত কমানোর ইঙ্গিত দেওয়ার পর থেকেই এই আলোচনা শুরু হয়েছে। জানা গিয়েছে, তুরস্ক এবং মিশরও মধ্যস্থতার চেষ্টা করছে (Middle East Crisis)। পাশাপাশি পাকিস্তানের নামও উঠে এসেছে সম্ভাব্য আলোচনার জায়গা হিসেবে। সংবাদসংস্থা সূত্রে জানা যাচ্ছে, মার্কিন এবং ইরানের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা ইসলামাবাদে বসতে পারেন।

তবে এই বিষয়ে মার্কিন প্রশাসনের তরফে স্পষ্ট করে কিছু বলা হয়নি (Middle East Crisis)। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিনা লেভিট জানিয়েছেন, এই ধরনের আলোচনা অত্যন্ত সংবেদনশীল এবং সরকারিভাবে ঘোষণা না হওয়া পর্যন্ত কোনও তথ্যকে নিশ্চিত বলে ধরা উচিত নয়।

এর আগে ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালী খুলে না দিলে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বলেছিলেন তিনি। তবে পরে আচমকাই অবস্থান নরম করে জানান, আগামী পাঁচ দিন ইরানের উপর কোনও হামলা চালানো হবে না। একই সঙ্গে তিনি দাবি করেন, ইরানের সঙ্গে আলোচনা শুরু হয়েছে এবং তা ইতিবাচক দিকেই এগোচ্ছে।

অন্যদিকে ইরান এই দাবি অস্বীকার করেছে। তাদের বক্তব্য, আমেরিকার সঙ্গে সরাসরি কোনও আলোচনা হয়নি। তবে ইউরোপীয় সূত্রের দাবি, সরাসরি না হলেও পরোক্ষভাবে বার্তা আদানপ্রদান চলছে। এই প্রক্রিয়ায় মিশর, পাকিস্তান এবং উপসাগরীয় কয়েকটি দেশ গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে বলে জানা যাচ্ছে।

সব মিলিয়ে আন্তর্জাতিক কূটনীতির অন্দরে তৎপরতা বাড়ছে। ইসলামাবাদে সম্ভাব্য বৈঠক নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে। তবে বাস্তবে আলোচনা কতদূর এগোয়, তা নির্ভর করছে আগামী কয়েক দিনের পরিস্থিতির উপর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts