Shopping cart

TnewsTnews
  • Home
  • বিদেশ
  • যুদ্ধ জিতেও থামছে না আমেরিকা! নতুন হামলার ইঙ্গিত ট্রাম্পের
বিদেশ

যুদ্ধ জিতেও থামছে না আমেরিকা! নতুন হামলার ইঙ্গিত ট্রাম্পের

donald trumpp
Email :3

একবার তিনি বলছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ জিতে গিয়েছে আমেরিকা। আবার কিছুক্ষণের মধ্যেই জানাচ্ছেন, মার্কিন সেনা এখনও ইরানের কাছেই মোতায়েন থাকবে এবং পরবর্তী যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)-এর এই পরস্পরবিরোধী মন্তব্য ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে আন্তর্জাতিক মহলে।

বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দাবি করেন, সাম্প্রতিক সামরিক অভিযান ছিল এক ঐতিহাসিক সাফল্য। সেই বক্তব্যে সমর্থন জানান ট্রাম্পও। কিন্তু পরে নিজের সোশ্যাল মাধ্যমে তিনি জানান, আমেরিকার যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান এবং সেনা আগের মতোই মোতায়েন থাকবে। তাদের কাছে সমস্ত অস্ত্র প্রস্তুত রয়েছে (Donald Trump)।

ট্রাম্পের (Donald Trump) কথায়, শত্রুকে পুরোপুরি দুর্বল করে দিতে আমেরিকা সবসময় সতর্ক। শুধু তাই নয়, হরমুজ প্রণালী রক্ষার জন্য ইউরোপীয় দেশগুলিকেও নির্দিষ্ট সময়ের মধ্যে সেনা পাঠানোর নির্দেশ দিয়েছেন তিনি।

এখানেই শেষ নয়। ট্রাম্প (Donald Trump) আরও বলেন, আপাতত মার্কিন সেনা বিশ্রামে থাকলেও আসলে তারা পরবর্তী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। এই মন্তব্যের পরেই প্রশ্ন উঠছে, তবে কি আবারও ইরানকে নিশানা করতে পারে আমেরিকা? নাকি অন্য কোনও দেশের বিরুদ্ধে পরিকল্পনা চলছে?

উল্লেখযোগ্য বিষয়, ইরানের সঙ্গে সংঘর্ষের আগেই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো-কে ঘিরে মার্কিন পদক্ষেপ নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। সেই সময় কিউবার বিরুদ্ধেও কড়া অবস্থান নেওয়ার কথা জানিয়েছিলেন ট্রাম্প (Donald Trump)। ফলে বিশ্লেষকদের একাংশ মনে করছেন, ভবিষ্যতে অন্য কোনও দেশও আমেরিকার লক্ষ্য হতে পারে।

যুদ্ধের শুরু থেকেই আমেরিকার অবস্থান স্পষ্ট ছিল না। কখনও বলা হয়েছে, ইরানের পারমাণবিক কর্মসূচি থামানোই উদ্দেশ্য, আবার কখনও বলা হয়েছে তাদের সামরিক শক্তি ভেঙে দিয়ে শাসনব্যবস্থা বদলানোই লক্ষ্য।

গত ফেব্রুয়ারিতে ইজরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের উপর হামলা চালায় আমেরিকা। তবে হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ জায়গায় ইরানের নিয়ন্ত্রণের বিষয়টি যথেষ্ট গুরুত্ব পায়নি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এর ফলে বিশ্ব অর্থনীতিতেও প্রভাব পড়েছে।

সব মিলিয়ে ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যে নতুন করে যুদ্ধের আশঙ্কা তৈরি হলেও, অনেক বিশ্লেষক মনে করছেন আপাতত আমেরিকা সরাসরি সংঘর্ষে না গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts