প্রাক্তন এফবিআই প্রধান রবার্ট মুলারের মৃত্যু ঘিরে বিতর্কে জড়ালেন আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। সামাজিক মাধ্যমে এক পোস্টে মুলারের মৃত্যুকে কেন্দ্র করে তিনি এমন মন্তব্য করেন, যা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে।
ট্রাম্প (Donald Trump)। লিখেছেন, রবার্ট মুলার মারা গেছেন, এতে তিনি খুশি। তাঁর দাবি, মুলার আর নিরীহ মানুষকে ক্ষতি করতে পারবেন না। এই মন্তব্য সামনে আসতেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।
৮১ বছর বয়সে মৃত্যু হয়েছে মুলারের। দীর্ঘদিন ধরে তিনি পার্কিনসন রোগে ভুগছিলেন বলে জানা গিয়েছে। তাঁর পরিবার একটি বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার আবেদন জানিয়েছে (Donald Trump)।।
২০১৬ সালের আমেরিকার নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ নিয়ে যে তদন্ত শুরু হয়েছিল, তার নেতৃত্বে ছিলেন মুলার। ২০১৭ সালে তাঁকে বিশেষ তদন্তকারী হিসেবে নিয়োগ করা হয়। এই তদন্তে ট্রাম্পের নির্বাচনী প্রচারের সঙ্গে রাশিয়ার যোগাযোগের একাধিক তথ্য সামনে এলেও সরাসরি কোনও অপরাধের অভিযোগ প্রমাণিত হয়নি।
তবে এই তদন্তকে শুরু থেকেই আক্রমণ করেছিলেন ট্রাম্প (Donald Trump)।। বারবার তিনি এই তদন্তকে ভুয়ো, ষড়যন্ত্র এবং প্রতারণা বলে দাবি করেছিলেন। মুলারের রিপোর্টে ট্রাম্পের ঘনিষ্ঠ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ আনা হলেও ট্রাম্পকে সরাসরি দোষী সাব্যস্ত করা হয়নি।
তবুও মুলারের বিরুদ্ধে ট্রাম্পের ক্ষোভ যে আজও কমেনি, তাঁর সাম্প্রতিক মন্তব্যেই তা স্পষ্ট। মৃত্যুর পরেও এই তীব্র প্রতিক্রিয়া নতুন করে রাজনৈতিক বিতর্ককে উস্কে দিয়েছে।












