Shopping cart

TnewsTnews
  • Home
  • বিদেশ
  • ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের বড় ঘোষণা, তারপরই পাল্টাল সুর! কী হচ্ছে মধ্যপ্রাচ্যে
বিদেশ

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের বড় ঘোষণা, তারপরই পাল্টাল সুর! কী হচ্ছে মধ্যপ্রাচ্যে

donald trump s
Email :2

ইরানকে ঘিরে চলা যুদ্ধ নিয়ে সোমবার বড় মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Middle East Crisis)। তিনি জানান, আমেরিকা এবং ইজরায়েলের যৌথ সামরিক অভিযান সফল হয়েছে এবং যুদ্ধ কার্যত শেষ হয়ে গেছে। তাঁর দাবি, এই অভিযানে দুই দেশই বড় সাফল্য পেয়েছে। তবে এই মন্তব্যের কিছু সময়ের মধ্যেই আবার নিজের বক্তব্য থেকে সরে যেতে দেখা যায় মার্কিন প্রেসিডেন্টকে (Middle Eat Crisis)। ফলে তাঁর বক্তব্য ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

সোমবার একটি মার্কিন সংবাদমাধ্যমকে ফোনে সাক্ষাৎকার দিতে গিয়ে ট্রাম্প (Middle East Crisis) বলেন, তাঁর মনে হয় যুদ্ধ শেষ হয়ে গেছে। তাঁর কথায়, আমেরিকা এবং ইজরায়েল এই সংঘাতে বড় সাফল্য অর্জন করেছে। তিনি দাবি করেন, ইরানের নৌবাহিনী ও বিমানবাহিনী কার্যত অচল হয়ে পড়েছে এবং তাদের যোগাযোগ ব্যবস্থাও ভেঙে পড়েছে। ট্রাম্প আরও বলেন, তাঁরা যত সময়ের মধ্যে যুদ্ধ শেষ হওয়ার আশা করেছিলেন তারও আগে সাফল্য এসেছে।

এই সাক্ষাৎকার প্রকাশ্যে আসার পর কয়েক ঘণ্টার মধ্যেই আবার অন্য সুরে কথা বলতে শোনা যায় ট্রাম্পকে (Middle East Crisis)। রিপাবলিক দলের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, অনেক ক্ষেত্রে আমেরিকা এগিয়ে রয়েছে ঠিকই, কিন্তু সেটাই যথেষ্ট নয়। তাঁর মতে, ইরানকে পুরোপুরি পরাজিত করতে হবে এবং আমেরিকা ও ইজরায়েলের জয় সম্পূর্ণভাবে নিশ্চিত করতে হবে। সেটাই হলে মধ্যপ্রাচ্যের এই রক্তক্ষয়ী যুদ্ধ শেষ হবে। তবে সেই লক্ষ্য কতদিনে পূরণ হতে পারে, সে বিষয়ে তিনি কিছু স্পষ্ট করেননি।

এর আগে একটি ইজরায়েলি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, এই বিষয়ে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে (Middle East Crisis)। তিনি বলেন, এই বিষয়টি অনেকটাই যৌথ সিদ্ধান্তের উপর নির্ভর করবে। তাঁর দাবি, আমেরিকা ও ইজরায়েল একসঙ্গে কাজ করেছে এবং এমন একটি দেশকে বড় আঘাত করেছে যারা ইজরায়েলকে ধ্বংস করতে চাইছিল।

তবে প্রথমে যুদ্ধ শেষ হওয়ার ঘোষণা এবং কিছু সময় পরে আবার ভিন্ন বক্তব্য দেওয়ায় রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেকেই জানতে চাইছেন, ট্রাম্প কি সত্যিই নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে এই ঘোষণা করেছিলেন, নাকি পরিস্থিতি বুঝে পরে নিজের বক্তব্য বদলেছেন। ফলে ইরান যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে এখনও অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts