Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • ১৭ বছরের নির্বাসন থেকে প্রধানমন্ত্রীর পথে! কত সম্পত্তি তারেক রহমানের, জানলে চমকে যাবেন
বিদেশ

১৭ বছরের নির্বাসন থেকে প্রধানমন্ত্রীর পথে! কত সম্পত্তি তারেক রহমানের, জানলে চমকে যাবেন

tarque rahaman
Email :2

বাংলাদেশে ভোটের ফল বলছে, সরকার গঠনের পথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। প্রায় দুই দশক পরে ক্ষমতায় ফিরছে বিএনপি। দল সংখ্যাগরিষ্ঠতার সীমা পেরিয়ে গিয়েছে। স্পষ্ট, প্রধানমন্ত্রী হতে চলেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান (Tarique Rahaman)।

দুর্নীতির অভিযোগে ২০০৮ সালে গ্রেফতার হয়েছিলেন তারেক (Tarique Rahaman)। পরে জামিনে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য পরিবারসহ লন্ডনে চলে যান। দীর্ঘ ১৭ বছর বিদেশে কাটিয়ে গত বছরের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তিনি। সেই সময় গুরুতর অসুস্থ ছিলেন তাঁর মা, প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। পাঁচ দিনের মধ্যে তাঁর মৃত্যু হয়। এরপর দলের দায়িত্ব নেন তারেক (Tarique Rahaman)।

দেশে ফিরে নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নেন তিনি। বগুড়া-৬ ও ঢাকা-১৭—এই দুই কেন্দ্র থেকে প্রার্থী হয়ে দু’টিতেই জয়ী হন। এখন তিনিই দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন বলে রাজনৈতিক মহলে জোর জল্পনা।

নির্বাচনী হলফনামা অনুযায়ী, ৫৭ বছর বয়সী তারেক রহমানের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১ কোটি ৯৭ লক্ষ টাকা। ব্যাঙ্কে জমা অর্থ, সোনা, গহনা, আসবাব ও অন্যান্য সম্পত্তি মিলিয়ে তাঁর স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ প্রায় ১ কোটি ৯৩ লক্ষ টাকা।

তাঁর ব্যাঙ্কে নগদ ও জমা মিলিয়ে রয়েছে ৩১ লক্ষ ৫৮ হাজার টাকা। শেয়ারে বিনিয়োগ রয়েছে প্রায় ৬৮ লক্ষ ৫০ হাজার টাকা। ফিক্সড ডিপোজিটে রয়েছে ৯০ লক্ষ ২৪ হাজার টাকা। অন্যান্য আমানত প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকা। আসবাবপত্রের মূল্য প্রায় ১ লক্ষ ৮০ হাজার টাকা (Tarique Rahaman)।

এ ছাড়া তাঁর নামে দুই একরের বেশি জমি রয়েছে। জমিটি কেনার সময় দাম ছিল ৩ লক্ষ ৪৫ হাজার টাকা। তাঁর বা তাঁর স্ত্রী-কন্যার নামে কোনও ঋণ নেই। ২০২৫-২৬ অর্থবর্ষে তিনি আয়কর দিয়েছেন ১ লক্ষ ১ হাজার ৪৫৩ টাকা।

বর্তমানে তাঁর নামে কোনও ফৌজদারি মামলা নেই। ২০০৪ সাল থেকে তাঁর বিরুদ্ধে মোট ৭৭টি মামলা দায়ের হয়েছিল। ধাপে ধাপে সব মামলাই নিষ্পত্তি হয়েছে। কোনওটিতে তিনি খালাস পেয়েছেন, কোনও মামলা প্রত্যাহার হয়েছে বা খারিজ হয়েছে।

হলফনামা অনুযায়ী, অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস-এর সময়েই ৪২টি মামলায় খালাস পান তারেক। এছাড়া বিভিন্ন বছরে একাধিক মামলায় তিনি অব্যাহতি পেয়েছেন। ফলে বর্তমানে তাঁর বিরুদ্ধে কোনও আইনি জটিলতা নেই।

দীর্ঘ নির্বাসন, একের পর এক মামলা, তারপর দেশে ফেরা এবং এখন প্রধানমন্ত্রীর পথে—তারেক রহমানের রাজনৈতিক যাত্রা বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায় তৈরি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts