Shopping cart

TnewsTnews
  • Home
  • বিদেশ
  • মোদিকে হুঁশিয়ারি দিয়েও জিততে পারলেন না! পঞ্চগড়ে গোহারা হার ছাত্রনেতা সারজিশ আলমের
বিদেশ

মোদিকে হুঁশিয়ারি দিয়েও জিততে পারলেন না! পঞ্চগড়ে গোহারা হার ছাত্রনেতা সারজিশ আলমের

sarjis alam
Email :3

লাগাতার ভারত-বিরোধী বক্তব্যেও ভোটবাক্সে সুবিধা পেলেন না ছাত্রনেতা সারজিশ আলম (Bangladesh Election)। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে নিজের কেন্দ্র পঞ্চগড়-১ আসনে হেরে গেলেন তিনি। এই আসনে জয়ী হয়েছেন ব্যারিস্টার নওশাদ জমির, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর প্রার্থী। শুক্রবার সকালে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার তথা জেলা প্রশাসক কাজী মহম্মদ সায়েমুজ্জামান।

ফল প্রকাশের পর সারজিশ Bangladesh Election) পরাজয় মেনে নিয়েছেন। সৌজন্য বজায় রেখে জয়ী প্রার্থীকে অভিনন্দনও জানিয়েছেন। তিনি জানিয়েছেন, ভোট প্রক্রিয়া ভালোভাবেই হয়েছে এবং এজন্য ভোটার ও নির্বাচন আয়োজকদের ধন্যবাদ জানিয়েছেন।

এই নির্বাচনে Bangladesh Election) জুলাই আন্দোলন থেকে উঠে আসা ছাত্রদের দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জামায়াতের সঙ্গে জোট বেঁধে লড়াই করে। অনেক জায়গায় তাদের প্রার্থীরা ভালো ফল করলেও সারজিশের হার রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

২০২৪ সালের সংরক্ষণ বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম মুখ ছিলেন মাত্র ২৬ বছর বয়সী সারজিশ Bangladesh Election)। পরে নাহিদ ইসলামদের সঙ্গে নতুন রাজনৈতিক দল গঠন করে তিনি উত্তরাঞ্চলের কেন্দ্রীয় সংগঠকের দায়িত্ব পান। সংগঠক হিসেবে দক্ষতা থাকলেও তাঁর একের পর এক ভারত-বিরোধী মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। কখনও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-কে হুঁশিয়ারি, কখনও নানা ঘটনায় ভারতকে দায়ী করার মতো বক্তব্য তাঁকে আলোচনায় রেখেছিল।

ভোটের দিনও তিনি সতর্ক করে বলেছিলেন, কোনও অনিয়ম হলে ফল মানবেন না। তবে শেষ পর্যন্ত ফলাফল স্পষ্ট করে দিল, তাঁর কৌশল ভোটবাক্সে সাফল্য আনতে পারেনি। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, অতিরিক্ত ভারত-বিরোধী অবস্থান সাধারণ ভোটারের মনে তেমন সাড়া ফেলেনি।

সব মিলিয়ে পঞ্চগড়-১ আসনে সারজিশের পরাজয় বাংলাদেশের নতুন রাজনৈতিক সমীকরণে একটি বড় বার্তা বলেই মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts