Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • সীমান্ত ছাড়িয়ে আঘাতের হুমকি, কলকাতার নাম নিয়ে কড়া বার্তা পাকিস্তানের
বিদেশ

সীমান্ত ছাড়িয়ে আঘাতের হুমকি, কলকাতার নাম নিয়ে কড়া বার্তা পাকিস্তানের

pakistan defence minister (1)
Email :4

মধ্যপ্রাচ্যের অশান্ত পরিস্থিতির মধ্যেই ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা আবার বেড়েছে। এবার সরাসরি কলকাতার নাম নিয়ে হামলার হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের (Pakistan) প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ। তিনি জানান, ভবিষ্যতে ভারত যদি পাকিস্তানের উপর হামলা চালায়, তাহলে তার ফল ভুগতে হবে এবং সেই সংঘাত সীমান্তে আটকে থাকবে না।

শিয়ালকোটে (Pakistan) এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ভারত যদি কোনও মিথ্যা অজুহাতে পাকিস্তানে হামলা চালানোর চেষ্টা করে, তাহলে সেই সংঘাত কলকাতা পর্যন্ত নিয়ে যাওয়া হবে। তাঁর এই মন্তব্য ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

পাকিস্তানের (Pakistan) প্রতিরক্ষামন্ত্রীর দাবি, ভারত আবার পাকিস্তানের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করছে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, কোনও বড় ধরনের ষড়যন্ত্র হতে পারে। এমনকি নিজেদের লোক বা পাকিস্তানি নাগরিকদের ব্যবহার করে হামলার নাটক সাজানো হতে পারে বলেও অভিযোগ করেন তিনি। তবে এই দাবির পক্ষে কোনও প্রমাণ দেখাতে পারেননি তিনি।

তিনি (Pakistan) আরও বলেন, ভবিষ্যতে সংঘাত আর সীমান্তে সীমাবদ্ধ থাকবে না, বরং তারা ভারতের ভিতরে ঢুকে আক্রমণ চালাতে পারে। এই বক্তব্য পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।

এর আগে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, দেশের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হলে তার উপযুক্ত জবাব দেওয়া হবে।

এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে ভোটের প্রস্তুতি চলছে জোরকদমে। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে অস্ত্র উদ্ধারের ঘটনাও সামনে আসছে। তার মধ্যেই পাকিস্তানের এই হুঁশিয়ারি নিয়ে উদ্বেগ বাড়ছে। যদিও অনেকের মতে, এই ধরনের মন্তব্য বাস্তবের চেয়ে রাজনৈতিক চাপ তৈরির চেষ্টা বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts