Shopping cart

TnewsTnews
  • Home
  • বিদেশ
  • নিজের দেশেই হামলার ছক? পাকিস্তানের চাঞ্চল্যকর পরিকল্পনায় আতঙ্ক
বিদেশ

নিজের দেশেই হামলার ছক? পাকিস্তানের চাঞ্চল্যকর পরিকল্পনায় আতঙ্ক

paistan
Email :33

যুদ্ধ পরিস্থিতির পরেও পাকিস্তানের আচরণে বদল আসেনি বলেই মনে করছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা (Pakistan)। বরং নতুন করে ষড়যন্ত্রের আশঙ্কা তৈরি হয়েছে। সূত্রের খবর, পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এমন একটি পরিকল্পনা করছে, যেখানে নিজেদের দেশেই হামলা ঘটিয়ে তার দায় ভারতের উপর চাপানো হতে পারে।

জানা গিয়েছে, চলতি মাসেই পাকিস্তানের (Pakistan) একাধিক জায়গায় হামলার ঘটনা ঘটতে পারে। এই হামলার নেপথ্যে থাকতে পারে আইএসআই নিজেই। এর পাশাপাশি দেশে অশান্তি তৈরি করার চেষ্টা করা হতে পারে। পরে সেই সমস্ত ঘটনার জন্য ভারতকে দায়ী করা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নিরাপত্তা বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক মঞ্চে সমর্থন পাওয়ার জন্য এবং কূটনৈতিক সুবিধা আদায়ের লক্ষ্যে এই ধরনের পরিকল্পনা করা হতে পারে। দীর্ঘদিন ধরে অর্থনৈতিক সমস্যা, রাজনৈতিক অস্থিরতা এবং নিরাপত্তা সংকটে ভুগছে পাকিস্তান (Pakistan)। এই পরিস্থিতিতে বাইরের শত্রুর ভয় দেখিয়ে দেশের মানুষের মনোযোগ ঘোরানোর চেষ্টা করা হতে পারে।

যদিও এই বিষয়ে এখনও নিশ্চিত কোনও তথ্য প্রকাশ্যে আসেনি। তবে ভারত এই সম্ভাবনা নিয়ে সতর্ক রয়েছে। দেশের নিরাপত্তা সংস্থাগুলি গোটা পরিস্থিতির উপর নজর রাখছে বলে জানা গিয়েছে (Pakistan)।

অন্যদিকে, আরেকটি আশঙ্কার কথাও সামনে এসেছে। পহেলগাঁও হামলার বর্ষপূর্তি ঘিরে ভারতে বড় ধরনের সন্ত্রাসবাদী হামলার পরিকল্পনাও করা হতে পারে বলে খবর। পাকিস্তান মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলি সক্রিয় হয়ে উঠেছে বলে সূত্রের দাবি। সম্ভাব্য লক্ষ্য হিসেবে বড় শহরগুলির নাম উঠে আসছে। পাশাপাশি জম্মু ও কাশ্মীরেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, কয়েক মাস আগে পহেলগাঁওয়ে ভয়াবহ হামলায় বহু নিরস্ত্র মানুষ নিহত হন। তার জবাবে ভারত কঠোর সামরিক পদক্ষেপ নেয় এবং একাধিক জঙ্গিঘাঁটি ধ্বংস করে দেয়। এরপর দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ে। শেষ পর্যন্ত সংঘর্ষবিরতিতে সম্মত হয় দুই দেশ।

বর্তমান পরিস্থিতিতে নতুন করে কোনও হামলার আশঙ্কা সামনে আসায় উদ্বেগ বাড়ছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং প্রতিটি পদক্ষেপে সতর্ক রয়েছে ভারত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts