বিমান অবতরণের সময় ভয়াবহ দুর্ঘটনা ঘটল নিউ ইয়র্কে (New York)। রানওয়েতে নামার পর একটি দমকল গাড়ির সঙ্গে ধাক্কা লাগে যাত্রীবাহী বিমানের। সংঘর্ষ এতটাই জোরাল ছিল যে বিমানের সামনের অংশ সম্পূর্ণ ভেঙে দুমড়ে মুচড়ে যায়। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন পাইলট, সহ-পাইলট এবং বেশ কয়েকজন যাত্রী (New York)। ঘটনার পরই বন্ধ করে দেওয়া হয়েছে বিমানবন্দর, আপাতত কোনও বিমান ওঠানামা করছে না।
জানা গিয়েছে, কানাডার মন্ট্রিয়াল থেকে আসছিল ওই যাত্রীবাহী বিমানটি (New York)। নিউ ইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে অবতরণের পরই এই দুর্ঘটনা ঘটে। রানওয়েতে থাকা একটি দমকল ইঞ্জিনের সঙ্গে সরাসরি ধাক্কা লাগে বিমানের। দমকলের চারজন কর্মী গুরুতর আহত হয়েছেন। বিমানের পাইলট এবং সহ-পাইলটের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। তীব্র ধাক্কার ফলে বিমানে থাকা যাত্রীদের অনেকেই আঘাত পেয়েছেন (New York)।
ইতিমধ্যেই বিমানবন্দরের নিয়ন্ত্রণ কক্ষের কথোপকথন সামনে এসেছে। সেখানে শোনা যাচ্ছে, নিয়ন্ত্রণ কক্ষ থেকে বারবার সতর্ক করা হচ্ছিল। বারবার বলা হচ্ছিল থামতে, কিন্তু তার মধ্যেই ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা।
ঘটনার পর দ্রুত উদ্ধারকাজ শুরু হয়। যাত্রীদের তড়িঘড়ি নামিয়ে আনা হয় এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়। জরুরি পরিষেবার কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যাচ্ছে, বিমানের সামনের অংশ প্রায় সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে (New York)।
এই ঘটনার পর বিমানবন্দরে সব ধরনের বিমান চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকতে পারে বলে জানা গিয়েছে।













