Shopping cart

TnewsTnews
  • Home
  • বিদেশ
  • জেলে বসেই দৃষ্টিশক্তি হারাচ্ছেন ইমরান খান? সুপ্রিম কোর্টে জমা রিপোর্টে চাঞ্চল্য
বিদেশ

জেলে বসেই দৃষ্টিশক্তি হারাচ্ছেন ইমরান খান? সুপ্রিম কোর্টে জমা রিপোর্টে চাঞ্চল্য

Imran khan
Email :4

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan) স্বাস্থ্যের অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে। আদিয়ালা জেলে বন্দি অবস্থায় তিনি দৃষ্টিশক্তি হারাতে বসেছেন বলে অভিযোগ উঠেছে। এই বিষয়ে পাকিস্তানের সুপ্রিম কোর্টে একটি রিপোর্ট জমা পড়েছে, যেখানে তাঁর ডান চোখের ৮৫ শতাংশ দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গিয়েছে বলে দাবি করা হয়েছে (Imran Khan)।

ইমরান খান (Imran Khan)দীর্ঘ দিন ধরেই অভিযোগ করে আসছেন যে, পাক সেনাপ্রধান আসিম মুনিরের নির্দেশে জেলে তাঁর উপর অত্যাচার চলছে। সেই অভিযোগের ভিত্তিতে সুপ্রিম কোর্ট এক আইনজীবীকে তাঁর স্বাস্থ্যের পরিস্থিতি খতিয়ে দেখে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেয়। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ওই রিপোর্টে বলা হয়েছে যে, ইমরানের চোখের অবস্থা গুরুতর। জেল কর্তৃপক্ষ সময়মতো চিকিৎসার ব্যবস্থা করেনি বলেই পরিস্থিতি এতটা খারাপ হয়েছে।

রিপোর্ট অনুযায়ী, আদালতের নিযুক্ত আইনজীবীকে ইমরান (Imran Khan) জানিয়েছেন, তিন-চার মাস আগেও তাঁর দৃষ্টিশক্তি স্বাভাবিক ছিল। কিন্তু তারপর থেকে তিনি ঝাপসা দেখতে শুরু করেন। বিষয়টি জেল সুপারকে জানালেও কোনও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ।

ইমরানের দল তেহরিক-ই-ইনসাফও এই নিয়ে সরব হয়েছে। তাদের দাবি, প্রাক্তন প্রধানমন্ত্রীর চোখের সমস্যা অত্যন্ত গুরুতর। সময়মতো চিকিৎসা না হলে তিনি স্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারাতে পারেন। জেল কর্তৃপক্ষ জানিয়েছিল, জেলের মধ্যেই চিকিৎসার ব্যবস্থা করা হবে। কিন্তু চিকিৎসকেরা স্পষ্ট করে দেন, এই ধরনের রোগের চিকিৎসার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও পরিকাঠামো জেলে নেই।

উল্লেখ্য, ২০২৩ সালে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় ইমরান খানের জেল হয়। ২০২৪ সালে একবার তাঁর ব্যক্তিগত চিকিৎসককে স্বাস্থ্য পরীক্ষা করার অনুমতি দেওয়া হয়েছিল। পরে আদালত সেই অনুমতি বাতিল করে দেয়।

ইমরান খানের শারীরিক অবনতি নিয়ে পাকিস্তানের রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সমর্থকরাও।

Related Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts