Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • মধ্যপ্রাচ্যের অস্থিরতার মাঝেই নেতানিয়াহুর সঙ্গে মোদির গোপন বৈঠক, কী বার্তা দিল দুই দেশ
বিদেশ

মধ্যপ্রাচ্যের অস্থিরতার মাঝেই নেতানিয়াহুর সঙ্গে মোদির গোপন বৈঠক, কী বার্তা দিল দুই দেশ

pm modi and netanyhahu
Email :3

দু’দিনের সফরে ইজরায়েলে গিয়ে সে দেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। বৈঠকের পর মোদি জানান, ভারত ও ইজরায়েলের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী করতে বিস্তৃত বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক অস্থিরতা এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়েও দুই নেতার মধ্যে গভীর মতবিনিময় হয়েছে বলে তিনি উল্লেখ করেন (PM Modi)।

সামাজিক মাধ্যমে মোদি (PM Modi) জানান, নেতানিয়াহুর সঙ্গে তাঁর অত্যন্ত উষ্ণ ও ফলপ্রসূ বৈঠক হয়েছে এবং দীর্ঘ নয় বছর পর ইজরায়েলে ফিরে আসতে পেরে তিনি আনন্দিত। প্রযুক্তি, জলসম্পদ ব্যবস্থাপনা, কৃষি এবং মানব সম্পদ উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। দুই দেশের পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতে আরও বিস্তৃত হতে পারে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি স্থিতিশীল করার বিষয়েও গুরুত্ব দিয়ে আলোচনা হয়েছে বলে জানান ভারতের প্রধানমন্ত্রী।

ইজরায়েল সরকারের তরফেও জানানো হয়েছে, স্বাগত অনুষ্ঠানের পর বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে দুই প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। নেতানিয়াহুর বক্তব্যে এই বৈঠককে প্রকৃত বন্ধুত্বের প্রতিফলন বলা হয়েছে।

বুধবার ভারতীয় সময় বিকেলের দিকে তেল আভিভে পৌঁছন মোদি (PM Modi)। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন নেতানিয়াহু। বিমানের সিঁড়ি দিয়ে নামার পরই দুই নেতা একে অপরকে আলিঙ্গন করেন, যা কূটনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। সেই সময় নেতানিয়াহুর সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী সারা নেতানিয়াহু। তাঁর গেরুয়া পোশাক এবং মোদির পোশাকের গেরুয়া রঙের অংশ নিয়েও নানা মহলে আলোচনা শুরু হয়েছে। সব মিলিয়ে এই সফর ভারত ইজরায়েল সম্পর্ককে নতুন গতি দিতে পারে বলেই মনে করছে কূটনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts