পাকিস্তানের লাহোরে ঈদের নামাজের পর ভয়াবহ ঘটনা ঘটল। লস্কর-ই-তৈবা জঙ্গি সংগঠনের কমান্ডার বিলাল আরিফ সারাফিকে (Bilal Arif) তার নিজের পরিবারের সদস্যরা ছুরিকাঘাত ও গুলিতে হত্যা করে। খবর জানিয়েছে এনডিটিভি।
ঘটনা ঘটেছে মুরিদকে এলাকায়, যেখানে ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুর’-এর সময় লস্কর-ই-তৈবার সদর দফতর ধ্বংস হয়েছিল। নিহত কমান্ডারের পরিবারে কোনো বিরোধ বা দ্বন্দ্বের কারণেই এই হত্যাকাণ্ড (Bilal Arif) ঘটতে পারে বলে গোয়েন্দা সূত্র ধারণা করছে। হত্যাকাণ্ডে জড়িতদের আটক করা হয়েছে।
বিলাল আরিফ সারাফি ২০০৫ সাল থেকে লস্কর-ই-তৈবার সঙ্গে যুক্ত ছিলেন (Bilal Arif)। তিনি সংগঠনের অর্থ সংগ্রহ, অস্ত্র প্রাপ্তি এবং বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম চালাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। তিনি তায়বা কলোনিতে অন্যান্য সিনিয়র কমান্ডারের সঙ্গে থাকতেন এবং সাধারণ মানুষকে জঙ্গি মতাদর্শে প্ররোচিত করার কাজ করতেন।
প্রসঙ্গত, ভারতের পক্ষ থেকে তার বিরুদ্ধে কোনো মামলা বা গ্রেফতারি নেই (Bilal Arif)। সামাজিক যোগাযোগমাধ্যমে হত্যাকাণ্ডের পরের ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে নিহতকে মাটিতে পড়ে থাকতে দেখা গেছে এবং মানুষ তাকে সাহায্য করার চেষ্টা করছেন। ভিডিওগুলোতে ঘটনাস্থলের আতঙ্ক এবং জনসাধারণের প্রতিক্রিয়া দেখা যায়।





