Shopping cart

TnewsTnews
  • Home
  • বিদেশ
  • যুদ্ধজ্বর! কাবুলে ভোরের বিস্ফোরণ, পাক যুদ্ধবিমান ভূপাতিতের দাবি তালিবানের
বিদেশ

যুদ্ধজ্বর! কাবুলে ভোরের বিস্ফোরণ, পাক যুদ্ধবিমান ভূপাতিতের দাবি তালিবানের

pakistan fightet jet
Email :1

মধ্যপ্রাচ্যে অস্থিরতার আবহে চতুর্থ দিনে পৌঁছেছে পাকিস্তান ও আফগানিস্তানের সংঘর্ষ (Pakistan Fighter Jet)। রবিবার ভোরে বিস্ফোরণে কেঁপে ওঠে আফগানিস্তানের রাজধানী কাবুল। তালিবান সরকারের অভিযোগ, মধ্য কাবুলের একাধিক এলাকায় ফের গোলাবর্ষণ করেছে পাকিস্তানের সেনা। পালটা জবাব দিয়েছে তালিবান বাহিনীও। দুই পক্ষের মধ্যে চলছে তীব্র গুলির লড়াই। একই সঙ্গে একটি পাকিস্তানি যুদ্ধবিমান গুলি করে নামানোর দাবি করেছে তালিবান (Pakistan Fighter Jet)।

আন্তর্জাতিক সংবাদ সংস্থার খবর অনুযায়ী, রবিবার আলো ফোটার আগেই কাবুলের বিভিন্ন জায়গায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। একাধিক রাউন্ড গুলিও চলে বলে স্থানীয় সূত্রের দাবি। এখনও পর্যন্ত হতাহতের কোনও নিশ্চিত খবর পাওয়া যায়নি। তালিবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, কাবুলে ফের বিমান হামলার চেষ্টা করছে পাকিস্তান। তবে আফগানিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে এবং সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই (Pakistan Fighter Jet)।

গত সপ্তাহে পাকিস্তানের হামলার জবাবে বৃহস্পতিবার রাতে সীমান্ত পেরিয়ে পালটা আক্রমণ চালায় আফগানিস্তান বাহিনী। তালিবান প্রশাসনের দাবি, পাকিস্তানের অন্তত বারোটি সামরিক পোস্ট তাদের দখলে এসেছে। সেই সংঘর্ষে পাকিস্তানের পঞ্চান্ন জন সেনার মৃত্যু হয়েছে বলেও দাবি করা হয়েছে। এরপর শুক্রবার আফগানিস্তানের একাধিক এলাকায় পালটা হামলা চালায় পাকিস্তান। শনিবার জালালাবাদে একটি পাকিস্তানি যুদ্ধবিমান গুলি করে নামানোর কথাও জানায় তালিবান। এমনকি পাকিস্তানের বায়ুসেনার এক উইং কমান্ডারকে বন্দি করার দাবিও করা হয়েছে।

রবিবারও দুই দেশের মধ্যে সংঘর্ষ অব্যাহত (Pakistan Fighter Jet)। সীমান্ত পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে এই সংঘর্ষ ঘিরে। পরিস্থিতি কোন দিকে গড়ায়, এখন সেদিকেই নজর বিশ্বরাজনীতির।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts