ইরান, আমেরিকা ও ইজরায়েলের সংঘাতের মাঝেই চাঞ্চল্যকর ঘটনা। ভারতের উপকূল ছেড়ে ইরানে (Middle East Crisis) ফেরার পথে শ্রীলঙ্কার গল উপকূলের কাছে ডুবে গেল ইরানের একটি যুদ্ধজাহাজ। শতাধিক নাবিক নিখোঁজ বলে আশঙ্কা করা হচ্ছে। অনেকে আহত হয়েছেন। সাবমেরিন হামলায় এই বিপর্যয় ঘটেছে কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে (Middle East Crisis)।
ডুবে যাওয়া যুদ্ধজাহাজটির নাম ‘ডেনা’ (Middle East Crisis)। আন্তর্জাতিক ফ্লিট রিভিউয়ে যোগ দিতে গত ফেব্রুয়ারিতে ভারতের বন্দর শহর বিশাখাপত্তনম-এ এসেছিল এই রণতরী। একাধিক দেশের যুদ্ধজাহাজ সেই অনুষ্ঠানে অংশ নিয়েছিল। অনুষ্ঠান শেষ করে ইরানে ফিরছিল জাহাজটি।
ঘটনার সময় শ্রীলঙ্কার স্থানীয় সময় ভোর সাড়ে ৫টা নাগাদ জাহাজটি গল উপকূল থেকে প্রায় ৪০ নটিক্যাল মাইল দূরে ছিল (Middle East Crisis)। সেই সময় শ্রীলঙ্কা নৌসেনা বিপদ সংকেত পায়। তৎক্ষণাৎ উদ্ধারকাজে নামে শ্রীলঙ্কার নৌসেনা ও বায়ুসেনা। এখনও পর্যন্ত ৩০ জন ইরানি নাবিককে উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের গলের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শ্রীলঙ্কার এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, জাহাজটিতে প্রায় ১৮০ জন নাবিক ছিলেন বলে প্রাথমিক অনুমান (Middle East Crisis)। উদ্ধার হওয়া নাবিকদের শরীরে আঘাতের চিহ্ন দেখে হামলার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না উদ্ধারকারীরা। তবে ঠিক কী কারণে জাহাজটি ডুবল, সে বিষয়ে এখনও কোনও সরকারি মন্তব্য করেনি শ্রীলঙ্কা প্রশাসন।
আমেরিকার সাবমেরিন হামলার জল্পনা নিয়ে প্রশ্ন উঠছে। যদিও শ্রীলঙ্কার এক আধিকারিক স্বীকার করেছেন, ভারত মহাসাগরে আমেরিকার সাবমেরিন নিয়মিত টহল দেয়। তবে এই ঘটনার সঙ্গে তার কোনও যোগ আছে কি না, তা স্পষ্ট নয়।
এই ঘটনার পর শ্রীলঙ্কার সংসদেও প্রশ্ন উঠেছে। বিরোধীরা জানতে চেয়েছেন, ইরান-আমেরিকা-ইজরায়েল সংঘাতের জেরেই কি এই হামলা? সরকার এখনও আনুষ্ঠানিক জবাব দেয়নি। আন্তর্জাতিক সংঘাতে নিরপেক্ষ অবস্থানই নিয়েছে শ্রীলঙ্কা।
ভারতের কাছাকাছি সমুদ্রপথে এই ঘটনা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। আন্তর্জাতিক সংঘাতের প্রভাব ভারত মহাসাগরেও পড়ছে কি না, তা নিয়ে কূটনৈতিক মহলে শুরু হয়েছে আলোচনা।













