আমেরিকার তরফে সংঘর্ষবিরতির প্রস্তাব দেওয়া হলেও পশ্চিম এশিয়ার পরিস্থিতি এখনও উত্তপ্ত (Iran War)। সেই প্রস্তাব সরাসরি খারিজ করে দিয়েছে ইরান। এর মধ্যেই নতুন করে হুঁশিয়ারি দিল ইরানের (Iran War) ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস।
রবিবার এক বিবৃতিতে তারা জানায়, মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবার তাদের লক্ষ্য (Iran War)। ইরানের দাবি, আমেরিকা এবং ইজরায়েলের যৌথ হামলায় তাদের দুটি বিশ্ববিদ্যালয় ধ্বংস হয়ে গিয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তারা জানায়, নির্দিষ্ট সময়ের মধ্যে আমেরিকা যদি এই হামলার নিন্দা না করে, তাহলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে (Iran War)।
ইরানের (Iran War) পক্ষ থেকে জানানো হয়েছে, নির্দিষ্ট সময়সীমার মধ্যে তাদের দাবি না মানলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন বিশ্ববিদ্যালয়গুলিতে হামলা চালানো হতে পারে। এই হুঁশিয়ারির পর থেকেই গোটা অঞ্চলে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে।
কারণ পশ্চিম এশিয়ায় আমেরিকার একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাস রয়েছে, যেখানে বহু ছাত্রছাত্রী ও কর্মী রয়েছেন। যদিও বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তার কারণে এই সব ক্যাম্পাস বন্ধ রাখা হয়েছে এবং জরুরি অবস্থা জারি রয়েছে।
এই পরিস্থিতিতে সংঘর্ষ আরও তীব্র হওয়ার আশঙ্কা বাড়ছে। ইতিমধ্যেই আমেরিকা মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা পাঠিয়েছে। জানা গিয়েছে, কয়েক হাজার সেনা সেখানে মোতায়েন করা হয়েছে।
শুধু তাই নয়, শক্তিশালী নৌবাহিনীও পাঠানো হয়েছে ওই অঞ্চলে। একটি বড় যুদ্ধজাহাজ সেখানে পৌঁছেছে, যাতে বহু নৌসেনা রয়েছেন। এই পদক্ষেপকে অনেকেই ভবিষ্যতের বড় সামরিক অভিযানের প্রস্তুতি হিসেবে দেখছেন।
সব মিলিয়ে, পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। সংঘর্ষ থামার বদলে আরও বড় আকার নিতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।












