Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • ট্রাম্পকে ‘মনোরোগী’ বলল ইরান! ভয়ঙ্কর বার্তা তেহরানের, বিশ্বজুড়ে চাঞ্চল্য
বিদেশ

ট্রাম্পকে ‘মনোরোগী’ বলল ইরান! ভয়ঙ্কর বার্তা তেহরানের, বিশ্বজুড়ে চাঞ্চল্য

donald trump and iran new
Email :3

মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কড়া ভাষায় হুঁশিয়ারি দেওয়ার পরেই পালটা জবাব দিল তেহরান (Iran War)। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে, যুদ্ধের আশঙ্কা আরও জোরালো হচ্ছে।

মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প বলেন, “একটা গোটা সভ্যতা আজ রাতেই ধ্বংস হয়ে যেতে পারে।” তাঁর এই মন্তব্য ঘিরেই আন্তর্জাতিক মহলে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে।

এই হুঁশিয়ারির জবাবে ইরানের (Iran War) পক্ষ থেকে কড়া ভাষায় প্রতিক্রিয়া দেওয়া হয়েছে। তুরস্কে অবস্থিত ইরানি দূতাবাসের তরফে বলা হয়েছে, কোনও ‘মনোরোগী’র হুমকিতে ইরানের মতো প্রাচীন সভ্যতার শেষ হবে না। তারা আরও দাবি করেছে, ইতিহাসে বহুবার আক্রমণের মুখে পড়েও ইরান টিকে থেকেছে এবং এবারও টিকে থাকবে।

ইরানের (Iran War) তরফে আরও বলা হয়েছে, ট্রাম্প এবং তাঁর মিত্রদের ভয়ংকর পরিণতির মুখে পড়তে হতে পারে। এই বক্তব্যে স্পষ্ট, দুই দেশের মধ্যে সংঘাত আরও তীব্র হতে পারে।

তবে নিজের মন্তব্যের মাঝেই কিছুটা নমনীয় সুরও শোনা গিয়েছে ডোনাল্ড ট্রাম্প-এর কথায়। তিনি জানিয়েছেন, শেষ মুহূর্তে হামলার সিদ্ধান্ত থেকে সরে আসাও সম্ভব। একই সঙ্গে তিনি বলেন, বিশ্বের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্ত তৈরি হতে চলেছে (Iran War)।

এই উত্তেজনার মধ্যেই ইরানে থাকা ভারতীয়দের জন্য সতর্কবার্তা জারি করেছে ভারতীয় দূতাবাস। জানানো হয়েছে, যারা দূতাবাসের ব্যবস্থায় হোটেলে রয়েছেন, তারা যেন বাইরে না বেরোন এবং হোটেলের ভেতরেই থাকেন। দূতাবাসের তরফে নিয়মিত যোগাযোগ রাখা হবে এবং পরিস্থিতি অনুযায়ী নতুন নির্দেশ দেওয়া হবে। জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য ফোন নম্বর ও ইমেলও দেওয়া হয়েছে।

সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। ট্রাম্পের হুঁশিয়ারি ও ইরানের পালটা বার্তায় বিশ্বজুড়ে উদ্বেগ আরও বাড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts