মঙ্গলবার রাত ৮টার পর ইরানের গুরুত্বপূর্ণ বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Iran War)। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই অভিনব প্রতিবাদে নজর কাড়লেন ইরানের এক সঙ্গীতশিল্পী।
দামাভান্দ বিদ্যুৎকেন্দ্রের সামনে বসে নিজের বাদ্যযন্ত্র ‘তার’ বাজাতে দেখা গেল আলি ঘামসারিকে (Iran War)। এই বিদ্যুৎকেন্দ্রই আমেরিকার সম্ভাব্য হামলার তালিকায় রয়েছে বলে জানা গেছে। সেখানে দাঁড়িয়ে সুরের মাধ্যমে প্রতিবাদ জানান তিনি।
সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ঘামসারিকে বলতে শোনা যায় (Iran War), তিনি বর্তমানে ওই বিদ্যুৎকেন্দ্রের সামনে রয়েছেন এবং চান অন্যরাও তাঁর সঙ্গে এই জায়গায় উপস্থিত থাকুন। তিনি বলেন, এই স্থান এখন হামলার হুমকির মুখে, তবে তিনি আশা করেন এমন কিছু ঘটবে না। তাঁর বিশ্বাস, তাঁর সুর শান্তির বার্তা পৌঁছে দিতে পারবে।
এই অভিনব প্রতিবাদ ইতিমধ্যেই বহু মানুষের মন ছুঁয়ে গেছে। যুদ্ধের আশঙ্কার মধ্যে দাঁড়িয়ে সঙ্গীতকে প্রতিবাদের ভাষা হিসেবে ব্যবহার করার এই দৃশ্য দ্রুত ছড়িয়ে পড়েছে।
অন্যদিকে সম্ভাব্য হামলার মুখে ইরানের (Iran War) ক্রীড়া মন্ত্রক দেশের যুবসমাজের কাছে বিশেষ আবেদন জানিয়েছে। তারা যুবক, ছাত্র এবং শিল্পীদের এক হয়ে প্রতীকী প্রতিবাদে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে। তাদের বক্তব্য, এই প্রতিবাদ আমেরিকাকে দেখিয়ে দেবে যে ইরানের মানুষ কোনও আগ্রাসনের সামনে মাথা নত করবে না এবং দেশের সম্পদ রক্ষায় তারা প্রস্তুত।
মধ্যপ্রাচ্যের উত্তেজনার আবহে এই সুরের প্রতিবাদ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।











