Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • বোমার ভয়ে মানবঢাল! সেতু আর বিদ্যুৎকেন্দ্র ঘিরে লাখো মানুষের জমায়েত ইরানে
বিদেশ

বোমার ভয়ে মানবঢাল! সেতু আর বিদ্যুৎকেন্দ্র ঘিরে লাখো মানুষের জমায়েত ইরানে

iran human shield
Email :2

মার্কিন হামলার আশঙ্কার মাঝেই নজিরবিহীন পদক্ষেপ নিল ইরানের (Iran) সাধারণ মানুষ। দেশের বিভিন্ন সেতু ও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সামনে ভিড় জমিয়ে মানবশৃঙ্খল তৈরি করেছেন হাজার হাজার মানুষ। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের দাবি, গুরুত্বপূর্ণ স্থাপনাগুলিকে রক্ষা করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, ইরান (Iran) যদি তাঁর শর্ত না মানে, তবে দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালানো হতে পারে। সেই আশঙ্কার পরই এই মানবঢাল তৈরির ঘটনা সামনে এসেছে।

রাষ্ট্রীয় টেলিভিশনে প্রকাশিত ভিডিওতে দেখা গিয়েছে, বহু মানুষ জাতীয় পতাকা হাতে সেতু ও বিদ্যুৎকেন্দ্রের সামনে দাঁড়িয়ে রয়েছেন। কোথাও দীর্ঘ মানবশৃঙ্খল তৈরি হয়েছে, কোথাও আবার মানুষের ভিড় ঘিরে ফেলেছে গুরুত্বপূর্ণ জায়গাগুলি (Iran)।

এর আগে ইরান (Iran) সরকার দেশের যুবসমাজ, শিল্পী ও ক্রীড়াবিদদের এই উদ্যোগে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিল। এক সরকারি আধিকারিক জানান, এই ভাবনা এসেছে মূলত তরুণদের কাছ থেকেই। তাঁদের প্রস্তাব ছিল, দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলিকে রক্ষা করতে মানবশৃঙ্খল তৈরি করা হোক।

এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে “উজ্জ্বল ভবিষ্যতের জন্য ইরানের যুবসমাজের মানবশৃঙ্খল”। সরকারের দাবি, এর মাধ্যমে দেশের ঐক্য ও দৃঢ়তা বিশ্বের সামনে তুলে ধরা হবে (Iran)।

অন্যদিকে, পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে ট্রাম্প আবারও কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, নির্দিষ্ট সময়সীমার মধ্যে সমঝোতা না হলে বড় বিপর্যয় ঘটতে পারে। তাঁর দাবি, আজ রাতেই একটি গোটা সভ্যতার অবসান হতে পারে, যদিও তিনি এমনটা চান না।

এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে উঠেছে। সাধারণ মানুষের এই প্রতিরোধের ছবি এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts