Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • ট্রাম্পের দাবিতে বড় ফাটল! ‘আলোচনা হচ্ছে না’, সোজাসাপ্টা জানাল ইরান, চাঞ্চল্য বিশ্বজুড়ে
বিদেশ

ট্রাম্পের দাবিতে বড় ফাটল! ‘আলোচনা হচ্ছে না’, সোজাসাপ্টা জানাল ইরান, চাঞ্চল্য বিশ্বজুড়ে

donald trump and iran editted
Email :3

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার দাবি একেবারে উড়িয়ে দিল ইরান West Asia Crisis। ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আমেরিকার সঙ্গে কোনও ধরনের আলোচনা হয়নি। তাঁর দাবি, এই ধরনের খবর আসলে ভুয়ো এবং তা ছড়ানো হচ্ছে আর্থিক ও তেলের বাজারকে প্রভাবিত করার জন্য।

এক্স মাধ্যমে দেওয়া বার্তায় তিনি বলেন, আমেরিকা এবং ইজরায়েল বর্তমানে যে পরিস্থিতিতে রয়েছে, সেখান থেকে দৃষ্টি ঘোরাতেই এই ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। তাঁর কথায়, ইরানের জনগণ আক্রমণকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তি চায় এবং দেশের সব নেতৃত্ব সেই লক্ষ্যেই একজোট রয়েছে (West Asia Crisis)।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে গঠনমূলক আলোচনা চলছে বলেই সামরিক হামলা আপাতত পাঁচ দিনের জন্য স্থগিত রাখা হয়েছে। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাত মেটাতে দুই দেশের মধ্যে বিস্তারিত এবং ইতিবাচক আলোচনা হয়েছে। তবে এই সিদ্ধান্ত পুরোপুরি নির্ভর করবে আগামী কয়েক দিনের আলোচনার ফলাফলের উপর (West Asia Crisis)।

এই দাবিকে প্রশ্নের মুখে ফেলেছেন আন্তর্জাতিক বিশ্লেষকরাও। তাঁদের মতে, এই সময়ের মধ্যে এমন ঘোষণা বাজারে প্রভাব ফেলতেই করা হয়ে থাকতে পারে। বিশেষ করে তেলের দামের ওঠানামার সঙ্গে এই ধরনের মন্তব্যের যোগ থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

তেহরান বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকও ট্রাম্পের বক্তব্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তাঁর দাবি, প্রতি সপ্তাহে বাজার খোলার সময় এই ধরনের মন্তব্য করে তেলের দাম নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। বাস্তবে কোনও আলোচনা চলছে না বলেই তাঁর দাবি। একই সঙ্গে তিনি বলেন, হরমুজ প্রণালী খোলার মতো পরিস্থিতি তৈরি করার ক্ষমতাও এখন আমেরিকার নেই, ইরানের কড়া অবস্থানের জেরেই ট্রাম্প পিছিয়ে আসতে বাধ্য হয়েছেন (West Asia Crisis)।

এই ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতি এবং তেলের বাজারে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পরিস্থিতি কোন দিকে এগোয়, তা নিয়ে নজর রয়েছে গোটা বিশ্বের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts