গত ২৮ ফেব্রুয়ারি ইরানের মিনাব শহরের একটি স্কুলে ভয়াবহ হামলায় ১৬৮ জন নাবালিকা ছাত্রীর মৃত্যু হয়েছিল ( Iran War)। সেই মর্মান্তিক ঘটনার স্মৃতি এখনও ইরানবাসীর মনে গভীরভাবে দগদগে। সেই ঘটনার আবেগ ও শোককে সঙ্গী করেই এবার পাকিস্তানে শান্তি আলোচনায় গেল ইরানের প্রতিনিধি দল।
জানা গিয়েছে, প্রতিনিধি দল যে বিমানে ইসলামাবাদে পৌঁছেছে, সেই বিমানের আসনে নিহত ছাত্রছাত্রীদের রক্তমাখা ব্যাগ, জুতো এবং ছবি রাখা হয়েছিল ( Iran War)। তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে রাখা হয় সাদা ফুলও। ইরানের সংসদের স্পিকার মহম্মদ বাঘের ঘালিবাফ সেই বিমানের ভিতরের ছবি সমাজমাধ্যমে পোস্ট করেন এবং লেখেন, “বিমানে আমার সঙ্গীরা।”
ছবিতে দেখা যায়, নিহত শিশুদের ছবির দিকে গভীরভাবে তাকিয়ে রয়েছেন প্রতিনিধি দলের সদস্যরা। এই সফরকে প্রতীকীভাবে “মিনাব ১৬৮” নাম দেওয়া হয়েছে বলে জানা গেছে, যা নিহত ১৬৮ ছাত্রীর স্মৃতিকে সম্মান জানাতে নেওয়া হয়েছে ( Iran War)।
উল্লেখ্য, ওই দিন মিনাবের শাজারা তায়েব প্রাথমিক স্কুলে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে, যার ফলে স্কুলটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এবং বহু শিশু প্রাণ হারায় ( Iran War)। শুরুতে এই হামলার দায় কেউ স্বীকার না করলেও পরবর্তীতে তদন্তে উঠে আসে মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহারের ইঙ্গিত। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে দাবি করা হয়, ভুল লক্ষ্যবস্তুতে আঘাতের কারণে এই ভয়াবহ ঘটনা ঘটে থাকতে পারে।
এই ঘটনার প্রেক্ষিতে শান্তি আলোচনা ঘিরে নতুন করে আবেগ ও উত্তেজনা তৈরি হয়েছে আন্তর্জাতিক কূটনীতিতে।





