Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • যুদ্ধের মাঝেই টাকার খেলা! হরমুজে জাহাজ পিছু ১৮.৮ কোটি টাকা নিচ্ছে ইরান
বিদেশ

যুদ্ধের মাঝেই টাকার খেলা! হরমুজে জাহাজ পিছু ১৮.৮ কোটি টাকা নিচ্ছে ইরান

strait of hormuz a
Email :3

ইরান, আমেরিকা এবং ইজরায়েলের সংঘাত ক্রমেই তীব্র হচ্ছে। এই যুদ্ধের কারণে একদিকে যেমন ইরানকে বিপুল অর্থ খরচ করতে হচ্ছে, তেমনই অন্যদিকে নতুন আয়ের পথও খুলে ফেলেছে তেহরান। হরমুজ প্রণালী (Strait of Hormuz) দিয়ে জাহাজ চলাচলের জন্য মোটা অঙ্কের অর্থ নিচ্ছে ইরান বলে জানা যাচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, এটি ইরানের একটি কৌশলগত পদক্ষেপ। কারণ বিশ্বের তেল ও জ্বালানি সরবরাহের একটি বড় অংশ এই প্রণালী দিয়েই যায়। যুদ্ধের পরিস্থিতিতে হরমুজ প্রণালী কার্যত নিয়ন্ত্রণে এনে জাহাজ চলাচলে সীমাবদ্ধতা তৈরি করেছে ইরান (Strait of Hormuz)। এর ফলে বহু জাহাজ আটকে পড়েছে। তবে কিছু জাহাজকে অনুমতি দেওয়া হলেও, তার জন্য আলাদা করে ফি নেওয়া হচ্ছে।

জানা যাচ্ছে, প্রতিটি জাহাজের জন্য প্রায় দুই মিলিয়ন মার্কিন ডলার দিতে হচ্ছে। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় উনিশ কোটি টাকার কাছাকাছি। এই অর্থকে যুদ্ধ খরচের অংশ হিসেবেই দেখা হচ্ছে (Strait of Hormuz)।

ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা কমিটির এক সদস্য জানিয়েছেন, এই সিদ্ধান্ত ইরানের শক্তি এবং নিয়ন্ত্রণের প্রতিফলন। তাঁর মতে, যুদ্ধ পরিস্থিতিতে এই ধরনের ফি নেওয়া স্বাভাবিক এবং প্রয়োজনীয়।

এদিকে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। আমেরিকার পক্ষ থেকে হরমুজ প্রণালী (Strait of Hormuz) খুলে দেওয়ার জন্য কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে তা না হলে হামলার কথাও বলা হয়েছে। অন্যদিকে ইরানও পাল্টা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, তাদের মিসাইলের আওতায় রয়েছে প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ পরিকাঠামো।

সব মিলিয়ে হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা বাড়ছে এবং তার প্রভাব পড়ছে বিশ্ব অর্থনীতি ও জ্বালানি বাজারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts