ইরানের রাতের হামলার (Irani Attack) জেরে বড় ক্ষতির মুখে পড়ল সংযুক্ত আরব আমিরশাহির আবুধাবির জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর। কর্তৃপক্ষ জানিয়েছে, ড্রোন প্রতিহত করার সময় ভেঙে পড়া ধ্বংসাবশেষে আবুধাবি বিমানবন্দরে এক এশীয় নাগরিকের মৃত্যু হয়েছে এবং সাতজন আহত হয়েছেন। দুবাই বিমানবন্দরে চারজন কর্মী আহত হওয়ার খবর মিলেছে।
বিমানবন্দরের ভেতর থেকে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ধোঁয়া ছড়িয়ে পড়তেই (Irani Attack) আতঙ্কিত যাত্রীরা দৌড়চ্ছেন। ধোঁয়া সতর্কবার্তা বাজতেই জল ছিটকে মেঝেতে জমে যায়। পরিস্থিতি সামাল দিতে দ্রুত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
আবুধাবি বিমানবন্দর (Irani Attack) জানায়, জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে একটি ড্রোন হামলা হয়। সেটি আকাশেই প্রতিহত করা হয়। তবে সেই সময় ভেঙে পড়া ধ্বংসাবশেষ টার্মিনালে আঘাত হানে। তাতেই প্রাণহানি ও ক্ষয়ক্ষতি ঘটে। কর্তৃপক্ষ গুজব না ছড়ানোর জন্য সাধারণ মানুষকে অনুরোধ করেছে এবং শুধুমাত্র সরকারি সূত্রে ভরসা রাখতে বলেছে।
এদিকে বিশ্বের ব্যস্ততম আন্তর্জাতিক বিমানবন্দরগুলির অন্যতম দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরেও ক্ষতি হয়েছে (Irani Attack)। একটি কনকোর্স অংশ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়েছে। আগে থেকেই যাত্রীদের টার্মিনাল খালি করে দেওয়া হয়েছিল বলে বড় বিপদ এড়ানো গেছে। দুবাইয়ের জেবেল আলি বন্দরের একটি স্থানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ধ্বংসাবশেষ পড়ে আগুন লাগে বলেও জানা গিয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরান হামলার পর থেকেই মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা চরমে। পাল্টা ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জেরে একাধিক দেশ তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। ইসরায়েল, কাতার, সংযুক্ত আরব আমিরশাহি, সিরিয়া, ইরান, ইরাক, কুয়েত ও বাহরাইন আকাশপথে নিষেধাজ্ঞা জারি করায় ইউরোপ, আফ্রিকা ও এশিয়াকে যুক্ত করা গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলির কাজকর্ম থমকে যায়।
দুবাই, আবুধাবি ও দোহা—এই তিনটি বড় বিমানবন্দরে কার্যত বিমান চলাচল বন্ধ হয়ে যায়। মধ্যপ্রাচ্যের প্রধান বিমান সংস্থাগুলির এক হাজারের বেশি উড়ান বাতিল হয়েছে। সাধারণ দিনে এই কেন্দ্রগুলির মাধ্যমে প্রায় নব্বই হাজারের বেশি যাত্রী যাতায়াত করেন বলে বিমান চলাচল সংস্থাগুলির তথ্য।
এই বিশৃঙ্খলার মধ্যে আটকে পড়েছেন দুইবারের অলিম্পিক পদকজয়ী ভারতীয় ব্যাডমিন্টন তারকা PV Sindhu। তিনি ইংল্যান্ডে একটি বড় প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছিলেন। দুবাইয়ে যাত্রাবিরতির সময় হঠাৎ বিমান চলাচল অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যায়। সামাজিক মাধ্যমে তিনি একটি ভিডিও পোস্ট করেন, যেখানে অনিশ্চয়তার মধ্যে যাত্রীদের অপেক্ষা করতে দেখা যায়।
মধ্যপ্রাচ্যে দ্রুত বদলে যাওয়া পরিস্থিতির প্রভাব এখন গোটা বিশ্বের বিমান চলাচলে পড়েছে। হাজার হাজার যাত্রী হয় অন্যত্র ঘুরিয়ে দেওয়া হয়েছে, নয়তো বিমানবন্দরে আটকে পড়েছেন। পরিস্থিতি স্বাভাবিক হতে কত সময় লাগবে, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।






