Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • হরমুজ প্রণালীতে রহস্য! নিজের পাতা মাইনই খুঁজে পাচ্ছে না ইরান
বিদেশ

হরমুজ প্রণালীতে রহস্য! নিজের পাতা মাইনই খুঁজে পাচ্ছে না ইরান

strait of hormuz a
Email :3

ইরান ও আমেরিকার মধ্যে সংঘর্ষবিরতি কার্যকর থাকলেও হরমুজ প্রণালী নিয়ে উদ্বেগ কাটছে না। সাময়িকভাবে যুদ্ধ ও হামলা বন্ধ হলেও এই গুরুত্বপূর্ণ জলপথে স্বাভাবিকভাবে জাহাজ চলাচল এখনও পুরোপুরি শুরু হয়নি (Strait of Hormuz)।

সংঘর্ষবিরতির শর্ত অনুযায়ী হরমুজ প্রণালী (Strait of Hormuz) খুলে দেওয়ার কথা থাকলেও বাস্তবে পরিস্থিতি জটিল। অভিযোগ, সমুদ্রের নিচে আগেই পুঁতে রাখা মাইনগুলির অবস্থান ইরান নিজেই নিশ্চিতভাবে চিহ্নিত করতে পারছে না। ফলে সেই মাইন সরানোও সম্ভব হচ্ছে না।

এক মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, মার্কিন প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন—মাইন কোথায় রয়েছে তা সঠিকভাবে চিহ্নিত করতে না পারাই মূল সমস্যা। শুধু তাই নয়, যেসব জায়গায় মাইন চিহ্নিত হয়েছে, সেখান থেকেও সেগুলি সরানোর সক্ষমতা নিয়ে প্রশ্ন রয়েছে (Strait of Hormuz)।

ইরানের বিদেশমন্ত্রী জানিয়েছেন, কিছু প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে হরমুজ প্রণালী পুরোপুরি স্বাভাবিক করা যাচ্ছে না। তবে যুক্তরাষ্ট্রের দাবি, মূল সমস্যা সমুদ্রের নিচে পোঁতা মাইনগুলিই (Strait of Hormuz)।

বিশ্বের মোট তেল ও প্রাকৃতিক গ্যাস সরবরাহের একটি বড় অংশ এই হরমুজ প্রণালী দিয়েই যায়। সংঘর্ষ শুরু হওয়ার পর থেকেই এই গুরুত্বপূর্ণ পথ কার্যত বন্ধ হয়ে যায়, যা বিশ্ববাজারে বড় প্রভাব ফেলেছিল।

জানা গিয়েছে, তাড়াহুড়ো করে ছোট নৌকা ব্যবহার করে এই প্রণালীতে মাইন পোঁতা হয়েছিল। সেই সময় ঠিকভাবে নথিবদ্ধ করা হয়েছিল কি না, তা নিয়েও ধোঁয়াশা রয়েছে। আশঙ্কা করা হচ্ছে, সমুদ্রের স্রোতে কিছু মাইন স্থান পরিবর্তন করতে পারে, যা পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলছে।

ইসলামিক রেভল্যুশনারি গার্ড ইতিমধ্যেই নিরাপদ রুটের একটি মানচিত্র প্রকাশ করেছে। তবে তার আশেপাশে এখনও একাধিক মাইনফিল্ড রয়েছে, যা পুরোপুরি শনাক্ত করা সম্ভব হয়নি। সামান্য ভুল হলেই বড় বিস্ফোরণের আশঙ্কা থেকেই যাচ্ছে, যা আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য বড় বিপদের কারণ হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts