কর্মীর তীব্র সঙ্কটে ভুগছে ইউরোপের অন্যতম শক্তিশালী দেশ জার্মানি (Germany)। জনসংখ্যা ক্রমশ বৃদ্ধির দিকে যাচ্ছে, কিন্তু নতুন করে কাজের বাজারে ঢোকার মতো তরুণের সংখ্যা কমে যাচ্ছে। ফলে বহু ক্ষেত্রেই দক্ষ কর্মীর অভাব তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে জার্মানি এখন বিদেশের দিকে তাকিয়ে রয়েছে, আর সেই তালিকায় সবচেয়ে বড় ভরসা হয়ে উঠেছে ভারত (Germany)।
কয়েক বছর আগে এই প্রক্রিয়া ছোট করে শুরু হয়েছিল। জার্মানির একটি সংস্থার কাছে ভারতের একটি নিয়োগ সংস্থা যোগাযোগ করে জানায়, তাদের কাছে অনেক তরুণ রয়েছে যারা প্রশিক্ষণ নিয়ে কাজ করতে আগ্রহী (Germany)। তখন জার্মানির অনেক সংস্থাই কর্মী পাচ্ছিল না। সেই সুযোগেই শুরু হয় ভারতীয়দের নিয়ে যাওয়ার উদ্যোগ।
সবচেয়ে বেশি প্রভাব পড়েছে এমন একটি ক্ষেত্র হল মাংস প্রক্রিয়াকরণ শিল্প (Germany)। দীর্ঘদিন ধরে এই কাজে আগ্রহ হারিয়েছে জার্মানির তরুণ প্রজন্ম। ফলে ছোট ছোট ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে ভারতীয় যুবকদের সেখানে প্রশিক্ষণ দিয়ে কাজে নেওয়া শুরু হয়। প্রথমে অল্প কয়েকজন গেলেও এখন সেই সংখ্যা অনেক বেড়েছে।
ভারতীয়দের কাছে এই সুযোগ নতুন জীবন গড়ার পথ খুলে দিয়েছে (Germany)। অনেকেই ভাল আয়, উন্নত জীবনযাপন এবং সামাজিক নিরাপত্তার আশায় জার্মানিতে যাচ্ছেন। বর্তমানে প্রায় দুই লক্ষেরও বেশি ভারতীয় সেখানে কাজ করছেন, যার বড় অংশই দক্ষ কর্মী।
জার্মানির (Germany) এই সমস্যা মূলত জনসংখ্যার পরিবর্তনের কারণে। দেশের মানুষের গড় বয়স দ্রুত বাড়ছে। অনেকেই অবসর নিচ্ছেন, কিন্তু সেই জায়গা পূরণ করার মতো নতুন কর্মী আসছে না। আগামী কয়েক বছরে এই সঙ্কট আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, আগামী এক দশকে লক্ষ লক্ষ কর্মীর ঘাটতি তৈরি হবে।
এই পরিস্থিতি সামাল দিতে জার্মানি (Germany) সরকার একাধিক নতুন নীতি এনেছে। বিদেশি দক্ষ কর্মীদের সহজে কাজের সুযোগ দেওয়া হচ্ছে। ভিসা প্রক্রিয়া সহজ করা হয়েছে এবং নতুন নিয়মে বিদেশিরা সেখানে গিয়ে কাজ খোঁজার সুযোগও পাচ্ছেন। ভারতীয়দের জন্য বিশেষ চুক্তিও করা হয়েছে, যাতে সহজে সেখানে গিয়ে কাজ করা যায়।
এই পরিবর্তনের ফলে জার্মানিতে ভারতীয় ছাত্রদের সংখ্যাও দ্রুত বাড়ছে। পড়াশোনা শেষ করে অনেকেই সেখানেই কাজ শুরু করছেন। ফলে দুই দেশের মধ্যে কর্মসংস্থানের একটি নতুন সম্পর্ক তৈরি হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, জার্মানির জন্য এটি প্রয়োজনীয় পদক্ষেপ, কারণ দেশের অর্থনীতি চালাতে দক্ষ কর্মীর বিকল্প নেই। অন্যদিকে ভারতের জন্যও এটি বড় সুযোগ, কারণ দেশের বিপুল সংখ্যক তরুণদের জন্য বিদেশে কাজের নতুন দরজা খুলছে।











