Shopping cart

TnewsTnews
  • Home
  • বিদেশ
  • ইরান যুদ্ধের মাঝেই নতুন উত্তেজনা, উত্তর কোরিয়ার কাছে বিশাল সামরিক মহড়া আমেরিকার
বিদেশ

ইরান যুদ্ধের মাঝেই নতুন উত্তেজনা, উত্তর কোরিয়ার কাছে বিশাল সামরিক মহড়া আমেরিকার

donald trump
Email :5

মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে চলতে থাকা যুদ্ধের আবহের মধ্যেই এবার কোরিয়া উপদ্বীপে সামরিক তৎপরতা বাড়াল আমেরিকা (Donald Trump)। উত্তর কোরিয়ার সীমানার কাছে যুদ্ধজাহাজ, হেলিকপ্টার, যুদ্ধবিমান এবং বিপুল সংখ্যক সেনা নিয়ে বড় সামরিক মহড়া শুরু হয়েছে। দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথভাবে এই মহড়া চালাচ্ছে আমেরিকা। এই পরিস্থিতিতে উত্তর কোরিয়ার শাসক কিম জন উনের প্রতিক্রিয়া কী হতে পারে, তা নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে (Donald Trump)।।

দক্ষিণ কোরিয়ার তরফে জানানো হয়েছে, সোমবার থেকে শুরু হওয়া এই বিশাল সামরিক মহড়ায় দক্ষিণ কোরিয়ার প্রায় আঠারো হাজার সেনা অংশ নিচ্ছেন (Donald Trump)।। ‘ফ্রিডম শিল্ড’ নামে পরিচিত এই মহড়া চলবে উনিশ মার্চ পর্যন্ত।

আমেরিকার সেনাবাহিনী তাদের কতজন সেনা এই মহড়ায় অংশ নিচ্ছেন তা স্পষ্ট করে জানায়নি। তবে বিভিন্ন সূত্রের দাবি, হাজারেরও বেশি মার্কিন সেনা এই মহড়ায় অংশ নিতে পারেন (Donald Trump)।।

সংবাদমাধ্যমের একাধিক প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই মহড়ার পাশাপাশি ইরান যুদ্ধের প্রেক্ষাপটে দক্ষিণ কোরিয়া আমেরিকাকে কিছু সামরিক সরঞ্জামও দিচ্ছে। যদিও এই বিষয়ে আমেরিকার পক্ষ থেকে সরাসরি কোনও মন্তব্য করা হয়নি। নিরাপত্তার কারণে সামরিক সরঞ্জাম নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে না বলেই জানিয়েছে তারা (Donald Trump)।v।

বিশেষজ্ঞদের মতে, দক্ষিণ কোরিয়ায় আমেরিকার এই বিশাল সামরিক মহড়া উত্তর কোরিয়া ভালোভাবে নাও নিতে পারে। কারণ দীর্ঘদিন ধরেই আমেরিকার সঙ্গে উত্তর কোরিয়ার সম্পর্ক উত্তেজনাপূর্ণ।

মার্কিন নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে একাধিকবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে উত্তর কোরিয়া। অন্যদিকে উত্তর কোরিয়ার অভিযোগ, আমেরিকা ও তার মিত্ররা যে ধরনের সামরিক মহড়া করে, তা আসলে কোনও দেশের উপর সম্ভাব্য হামলার প্রস্তুতি।

উত্তর কোরিয়ার মতে, এই ধরনের মহড়া আসলে সামরিক অভিযান চালানো এবং নতুন অস্ত্র পরীক্ষার অজুহাত হিসেবেই ব্যবহার করা হয়। ফলে বর্তমান পরিস্থিতিতে এই মহড়াকে ঘিরে কিম জন উনের সরকার কী প্রতিক্রিয়া জানায়, সেদিকেই এখন নজর রাখছে আন্তর্জাতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts