Shopping cart

TnewsTnews
  • Home
  • বিদেশ
  • পুরনো ভিডিও ঘিরে রোষ! মন্দির ভাঙচুর, আগুন, শেষে প্রাণ গেল ‘ধর্মগুরু’র
বিদেশ

পুরনো ভিডিও ঘিরে রোষ! মন্দির ভাঙচুর, আগুন, শেষে প্রাণ গেল ‘ধর্মগুরু’র

dead body a
Email :3

বাংলাদেশে (Bangladesh) ফের ধর্মীয় উত্তেজনা ঘিরে নৃশংস ঘটনার অভিযোগ উঠল। শনিবার এক পঞ্চান্ন বছর বয়সি ব্যক্তি, যিনি নিজেকে ধর্মীয় নেতা বলে পরিচয় দিতেন, তাঁকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামে।

মৃত ব্যক্তির নাম শামীম রেজা, যিনি জাহাঙ্গির নামেও পরিচিত ছিলেন (Bangladesh)। জানা গিয়েছে, তিনি ঢাকায় পড়াশোনা শেষ করে শিক্ষকতা করতেন। পরে নিজের গ্রামে ফিরে একটি আশ্রম তৈরি করেন।

পুলিশ সূত্রে খবর, সম্প্রতি তাঁর একটি পুরনো ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সেই ভিডিওতে ইসলাম ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন বলে অভিযোগ (Bangladesh)। যদিও ভিডিওটি অনেক আগের, তবুও সেটি নতুন করে ভাইরাল হওয়ার পরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

এরপরই একদল ক্ষুব্ধ মানুষ তাঁর আশ্রমে হামলা চালায়। অভিযোগ, তাঁকে বেধড়ক মারধর করা হয় এবং ধারালো অস্ত্র দিয়েও আঘাত করা হয়। পাশাপাশি আশ্রমে ভাঙচুর ও আগুন লাগানো হয়।

স্থানীয় পুলিশ আধিকারিক জানিয়েছেন, ভিডিওটি পুরনো হলেও সেটি ছড়িয়ে পড়ার পরই এই হামলা হয়েছে (Bangladesh)। বর্তমানে এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং বড় সংখ্যায় পুলিশ মোতায়েন করা হয়েছে। কীভাবে পুরনো ভিডিওটি আবার ছড়িয়ে পড়ল, তা খতিয়ে দেখা হচ্ছে।

এই ঘটনার পর বাংলাদেশে সংখ্যালঘুদের উপর বাড়তে থাকা হিংসার প্রসঙ্গও ফের সামনে এসেছে। চলতি বছরের শুরুতেই আরেকটি ঘটনায় এক ব্যক্তিকে মারধরের পর বিষ প্রয়োগ করে হত্যার অভিযোগ উঠেছিল।

পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের ডিসেম্বর মাসেই এ ধরনের একাধিক হিংসার ঘটনা সামনে এসেছে। ফলে এই নতুন ঘটনাকে ঘিরে আবারও উদ্বেগ বাড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts