Shopping cart

TnewsTnews
  • Home
  • বিদেশ
  • ৩৬ বছরে প্রথম ভোট! উত্তপ্ত বাংলাদেশে বুথে হাজির তামিম, ‘ভীষণ এক্সাইটেড’ মন্তব্যে চাঞ্চল্য
বিদেশ

৩৬ বছরে প্রথম ভোট! উত্তপ্ত বাংলাদেশে বুথে হাজির তামিম, ‘ভীষণ এক্সাইটেড’ মন্তব্যে চাঞ্চল্য

bangladesh tamim
Email :5

আওয়ামি লিগ ছাড়া বাংলাদেশে (Bangladesh) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে। ২৯৯টি আসনে ভোট হচ্ছে। রাজনৈতিক উত্তেজনার মধ্যেই চট্টগ্রামে প্রথমবার ভোট দিলেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তামিম ইকবাল। ৩৬ বছর বয়সে জীবনের প্রথম ভোট দিয়ে তিনি নিজেকে ‘আত্মহারা’ বলে জানান।

বেলা ১১টার পর চট্টগ্রামের আসকার দিঘির পাড়ে কোতোয়ালি থানার লোকপ্রশাসন কেন্দ্রে ভোট দিতে আসেন তামিম (Bangladesh)। তাঁর সঙ্গে ছিলেন দাদা এবং জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার নাফিস ইকবাল। তারকা ক্রিকেটারকে এক ঝলক দেখতে ভোটকেন্দ্রে ভিড় জমে যায়। পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনীর সদস্যরা তাঁকে নিরাপত্তা দিয়ে ভোটকক্ষে নিয়ে যান।

ভোট দেওয়ার পর তামিম বলেন (Bangladesh), জীবনের প্রথম ভোট দিতে পেরে তিনি খুবই উচ্ছ্বসিত। পরিবেশ ভালো লেগেছে বলেও জানান তিনি। তাঁর কথায়, পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে স্বস্তি পেয়েছেন। পুরো প্রক্রিয়াটি সহজ বলেও মন্তব্য করেন তিনি। সকল নাগরিক যেন এমন শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারেন, সেই আশাও প্রকাশ করেন তামিম। তিনি জানান, পরিবারের সকলেই ভোট দিয়েছেন। ভোটকেন্দ্রের কাছেই কাজীর দেউড়িতে তাঁদের স্থায়ী বাসভবন।

তামিম (Bangladesh) যে কেন্দ্রে ভোট দিয়েছেন, সেটি চট্টগ্রাম-৯ আসনের অন্তর্গত। এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লক্ষ ১৬ হাজার ৪৬৩। ১২১টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রধান লড়াই বিএনপির প্রার্থী মহম্মদ আবু সুফিয়ান এবং ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী একেএম ফজলুল হকের মধ্যে। পাশাপাশি আরও কয়েক জন প্রার্থীও এই আসনে লড়ছেন।

এদিকে ভোটের আবহে আবারও আলোচনায় তামিমের আগের একটি মন্তব্য। আইপিএল ও আন্তর্জাতিক ক্রিকেট ঘিরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং ভারতের ক্রিকেট বোর্ডের সম্পর্ক নিয়ে বিতর্কের সময় তামিম বলেছিলেন, বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয়া উচিত। তিনি মনে করেন, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করাই ভালো। বোর্ডের বড় অংশের অর্থ আইসিসি থেকে আসে, তাই সব দিক ভেবেই পদক্ষেপ করা প্রয়োজন।

তামিমের ওই মন্তব্য নিয়ে বিতর্কও কম হয়নি। বোর্ডের এক কর্তা তাঁর বক্তব্যের ভিডিও শেয়ার করে কড়া সমালোচনা করেছিলেন। সেই বিতর্কের পর এবার উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই সপরিবারে ভোট দিয়ে নতুন করে খবরের শিরোনামে এলেন প্রাক্তন অধিনায়ক।

বাংলাদেশের এই নির্বাচনে রাজনৈতিক সমীকরণ যেমন বদলাচ্ছে, তেমনই তারকা ক্রিকেটারের প্রথম ভোট ঘিরেও তৈরি হয়েছে আলাদা কৌতূহল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts